বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে সুবর্ণজয়ন্তীতে যুক্তরাষ্ট্র যুবলীগের বর্ণিল উৎসব

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ১৬৮ বার

বাংলাদেশের উন্নয়ন ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে আসন্ন নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয়ে একযোগে কাজের অঙ্গীকারের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সুবর্ণজয়ন্তী উদযাপন করেছে যুক্তরাষ্ট্র যুবলীগ। ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে ১৩ নভেম্বর রোববার সন্ধ্যায় আলোচনা ও বর্ণিল সাংস্কৃতিক উৎসবের আয়োজন করে সংগঠনটি। উৎসবমুখর পরিবেশে অতিথি ও নেতা-কর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।
যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বাহার খন্দকার সবুজের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম ও সদস্য রিয়াদুল কাদির লস্কর মিঠুর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ।
বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হাসিব মামুন, মহি উদ্দিন দেওয়ান, প্রবাসী কল্যাণ সম্পাদক সোলায়মান আলী, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুর রহমান, সহ সভাপতি সাইকুল ইসলাম, সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী, আওয়ামীলীগ নেতা রেজাউল করিম চৌধুরী, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান সরদার, ব্রুকলীন আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম নজরুল প্রমুখ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র যুবলীগের অন্যতম সদস্য একরামুল হক সাবু, আব্দুল ওয়াহিদ, শাহ রাহিম শ্যামল, তরিকুল ইসলাম বাদল, স্বপন কর্মকার, গনেশ কীত্তনিয়া, শেখ ওলি আহাদ, নিউইয়র্ক সিটি যুবলীগের রেজাউল আলম অপু, ইমরান আলী টিপু প্রমুখ।
অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও দোয়া করা হয়। দোয়া মুনাজাতে বঙ্গবন্ধুসহ সকল শহীদের আত্মার মাগফেরাত এবং দেশ, জাতিসহ বিশ্ব মানবতার শান্তি কামনা করা হয়। অনুষ্ঠানে সমবেত জাতীয় সংগীত পরিবেশিত হয়। শহীদদের স্মরণে দাঁড়িয়ে পালন করা হয় ১ মিনিট নিরবতা। এর আগে বেলুন উড়িয়ে সুবর্ণজয়ন্তী উৎসবের উদ্বোধন করা হয়।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুবলীগ ও অন্যান্য সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী-সমর্থক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড এবং যুবলীগের পক্ষ থেকে নেয়া নানা কর্মসূচির কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বে স্বীকৃতি লাভ করেছে। তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাসী এবং রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে আস্থাশীল যুবকদের নিয়েই এই যুবলীগ। রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ‘জনগণের ক্ষমতায়ন’ দর্শণের মাধ্যমে জাতির পিতার আদর্শ বাস্তবায়ন করছেন। যুবলীগকে এই আদর্শ ধারণের মাধ্যমে এগিয়ে যেতে হবে। তারা বলেন, আসন্ন নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে এ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয়ে দেশ-প্রবাসে একযোগে কাজ করতে হবে।
সবশেষে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। সঙ্গীত শিল্পী কৃষনা তিথি সহ প্রবাসের জনপ্রিয় শিল্পীরা এতে সঙ্গীত পরিবেশন করেন। গভীর রাত পর্যন্ত দর্শকরা প্রাণভরে উপভোগ করেন এসব পরিবেশনা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com