শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

রংপুরের হয়ে খেলবেন সোহান, মোস্তাফিজ কুমিল্লায়

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ১৪০ বার

খেলা মাঠে গড়ানোর এখনো মাস দু’য়েক বাকি, ইতোমধ্যেই বেজে উঠেছে বিপিএলের ডামাডোল। তারকাসমৃদ্ধ দল সাজাতে রেসে নেমেছে যেন দলগুলো। প্লেয়ার্স ড্রাফট ২৩ নভেম্বর, এর আগেই প্রিয় ক্রিকেটারদের নিজেদের দলভুক্ত করতে ব্যাস্ত ফ্রাঞ্চাইজিগুলো।

এবার বিপিএলে ঠিকানা খুঁজে পেলেন নুরুল হাসান সোহান। মাশরাফি বিন মোর্ত্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মোস্তাফিজুর রহমানের পর পঞ্চম প্লেয়ার হিসেবে প্লেয়ার ড্রাফটের আগেই বিপিএলে দল পেলেন সেহান। অফিশিয়াল ঘোষণা না পেলেও রংপুর রাইডার্সের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট একটি সূত্র।

ড্রাফটের আগে একজন দেশী ক্রিকেটার সরাসরি চুক্তিতে অন্তর্ভুক্ত করার সুযোগ রেখেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। সেই সুযোগেই সরাসরি চুক্তিতে এই উইকেট কিপার ব্যাটসম্যানকে দলভুক্ত করেছে রংপুর। এর আগে তিন পাকিস্তানি তারকা ক্রিকেটার, শোয়েব মালিক, মোহাম্মদ নওয়াজ ও হারিস রউফকে নিজেদের দলে ভেড়ায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

সেই সাথে শ্রীলঙ্কান ব্যাটসম্যান পাথুম নিশানকা ও জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজাকেও দলে টেনেছে রংপুর রাইডার্স কর্তৃপক্ষ। এদিকে গতকাল মোস্তাফিজুর রহমানকে প্লেয়ার্স ড্রাফটের আগেই সাইনিং করিয়ে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com