শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

বিশ্বকাপের নতুন কিছু নিয়ম

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ১৩৫ বার

আজ শুরু হচ্ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মহাযজ্ঞ। গোটা পৃথিবী তাকিয়ে থাকবে আরব সাগর পাড়ে, প্রথম বারের মতো বিশ্বকাপ গড়িয়েছে মধ্যপ্রাচ্যে। কাতারের আল বায়াত স্টেডিয়ামে স্বাগতিক কাতার আর ইকুয়েডরের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের।

প্রতিবারের মতো এবারের বিশ্বকাপেও মাঠের খেলার পাশাপাশি নিয়মকানুনেও থাকছে কিছু নতুন চমক। মাঠের খেলা পরিচালনা থেকে শুরু করে মাঠের বাইরেও নতুন কিছু নিয়ম প্রবর্তন করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আধুনিক বিশ্বের সাথে তাল মেলাতে প্রযুক্তির উচ্চ ব্যবহারে মন দিয়েছে তারা।

১. বিতর্ক এড়াতে এবারের বিশ্বকাপে প্রযুক্তির সহায়তায় অফসাইড ধরা হবে। ২০১৮ বিশ্বকাপে ভিএআর প্রযুক্তি ব্যবহার করা হলেও কাতারে অফসাইডের জন্য চালু হচ্ছে সেমিঅটোমেটেড অফসাইড প্রযুক্তি। প্রতিটি স্টেডিয়ামের ছাদের নিচের অংশে ১২টি ট্র্যাকিং ক্যামেরা স্থাপন করা হয়েছে। যার সাহায্যে কোনো অফসাইড হলে ম্যাচ অফিশিয়ালদের কাছে অফসাইড সংকেত চলে যাবে।

২. করোনা চলাকালীন ম্যাচে পাঁচটি পরিবর্তন করার নিয়ম শুরু হয়। করোনার প্রকোপ কমে যাওয়ায়, আবারো নিয়ম পাল্টেছে। এবারের বিশ্বকাপে পাঁচজন ফুটবলার পরিবর্তন করা গেলেও সেটি করতে হবে তিন বারের মধ্যে। বিরতির সময় বাদ দিয়ে তিন বারের মধ্যে পাঁচজন ফুটবলার পরিবর্তন করা যাবে।

৩. ম্যাচ চলাকালীন দলের বেঞ্চে ২৬ জনের বেশি বসতে পারবেন না। নির্দিষ্ট একাদশ বাদে যার মাঝে ১৫ জন বদলি ফুটবলার এবং ১১ কর্মকর্তা স্থান পাবে। কর্মকর্তাদের মাঝে একজন অবশ্যই দলের চিকিৎসক হতে হবে।

৪. কাতারেই প্রথমবার পুরুষ ফুটবল বিশ্বকাপে নারী রেফারিদের দেখা যাবে। এর আগে নারীদের ফুটবলে পুরুষ রেফারি দেখা গেলেও, এবারই প্রথম পুরুষ ফিফা বিশ্বকাপে নারী রেফারিদের দেখা যাবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com