বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

আটলান্টিক সিটিতে থ্যাংকস গিভিং ডে উপলক্ষে বিএএসজের খাদ্য সহায়তা

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ১৪৬ বার

নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে যৌথভাবে পালিত হলো খাদ্য সহায়তা কর্মসূচী। সোমবার ২১ নভেম্বর ‘খাদ্য সহায়তা’ কর্মসূচীর উদ্বোধন করেন আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল।

আটলান্টিক সিটি হলের সামনের খোলা স্থানে দুপুর বারোটা থেকে ‘আগে আসলে আগে পাবেন’ ভিওিতে এ খাদ্য সহায়তা কার্যক্রম এর আয়োজন করে আটলান্টিক সিটি নগর কর্তৃপক্ষ ও বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি।

আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল তাঁর বক্তব্যে কমিউনিটির সেবায় বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সক্রিয় ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। এই সময় নগর কর্তৃপক্ষের কর্মকর্তাবৃন্দ, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, বিএএসজে নেতৃবৃন্দ সহ কমিউনিটির গন্যমান্য ব্যক্তিরা উপস্হিত ছিলেন।

আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির প্রায় তিন শতাধিক মানুষ এই খাদ্য সহায়তা গ্রহণ করে।

উল্লেখ্য, আগামী ২৪ নভেম্বর বৃহস্পতিবার সমগ্র যুক্তরাষ্ট্রে “থ্যাংকস গিভিং ডে” পালিত হবে। এই দিনটিকে উপলক্ষ করেই এই আয়োজন বলে জানা গেছে।

বাংলাদেশি আমেরিকানসহ আটলান্টিক সিটির অন্যান্য কমিউনিটির লোকজনকে খাদ্য সহায়তা গ্রহন করায় ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির ট্রাষটি বোর্ড এর সভাপতি আব্দুর রফিক, কার্যকরী সভাপতি জহিরুল ইসলাম বাবুল ও সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা। “থ্যাংকস গিভিং ডে”র প্রাক্কালে এই খাদ্য সহায়তা কমিউনিটিতে বেশ সাড়া ফেলে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com