শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

আর্জেন্টিনাকে হারানোর পরই সিজদায় সৌদি যুবরাজ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ১৪৪ বার
????????????? ??????? ??? ?????? ???? ???? ???? ??????

দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ান আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস রচনা করেছে সৌদি আরব। ‍গতকাল মঙ্গলবার কাতারের লুসাইল স্টেডিয়ামে ২-১ গোলে মেসিবাহিনীকে হারায় তারা। কিং সালমান ইউথ সেন্টারের মহাসচিব বদর আল আসকর তার ভেরিফাইড টুইটার থেকে বিষয়টি প্রকাশ করেন।

আজ বুধবার নিজ দেশের এমন ঐতিহাসিক জয়ে ইতোমধ্যেই সরকারি ছুটি ঘোষণা করেছে সৌদি আরব। সরকারি এই ঘোষণা অনুযায়ী, সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

দলের এমন দুর্দান্ত খেলা ঘরে বসে উপভোগ করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মাঠে বসে খেলা না দেখলেও সৌদির এমন দুর্দান্ত জয়ে সিজদায় লুটিয়ে পড়েন তিনি। খবর সৌদি গেজেট’র।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেমে মেসিবাহিনী দারুণ সূচনা করেছিল। খেলার ১০ মিনিটের মাথায় পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন মেসি। এরপর একে একে আরও তিনটি গোল করে আর্জেন্টিনা। কিন্তু অফসাইড হওয়ায় ওই তিনটি গোলই বাতিল হয়ে যায়।

দ্বিতীয়ার্ধে খেলতে নেমে আর্জেন্টিনা কিছু বুঝে ওঠার আগেই দুর্দান্তভাবে গোল করে সৌদি আরব। নিজেদের প্রথম গোলের কয়েক মিনিটের মাথায় দ্বিতীয় গোলে ব্যবধান দ্বিগুণ করে তারা। শেষপর্যন্ত আর্জেন্টিনা আর গোল পরিশোধ করতে পারেনি।

প্রসঙ্গত, এবারের বিশ্বকাপ আসরে অন্যতম ফেভারিট আর্জেন্টিনা। মঙ্গলবার দুর্দান্ত খেলে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারায় সৌদি আরব। চলতি বিশ্বকাপ আসরে এটিই প্রথম অঘটন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com