শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

বিপিএল : শেষ হলো প্লেয়ার ড্রাফট, দল পাননি একাধিক প্রতিভাবান

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ১৩৮ বার

এবারে প্লেয়ার ড্রাফটে বিদেশী ক্রিকেটার থেকে দেশীয় ক্রিকেটারদের নিয়েই আগ্রহ ছিল বেশি। সাত ফ্রাঞ্চাইজি মিলে দলে টেনেছেন মোট ৮২ জন দেশীয় ক্রিকেটার। তবুও সমালোচনার জায়গা থেকে যায়। অনেক সম্ভাবনাময় তরুণ ক্রিকেটার উপেক্ষিত ছিলেন ড্রাফটে। যা বলে দেয় সঠিক পথে নেই বিপিএল। লিগটি তার উদ্দেশ্য হারিয়ে ফেলেছে।

অনেক সম্ভাবনাময়, প্রতিভাবান ক্রিকেটারকে দলে টানেনি ফ্রাঞ্চাইজিগুলো। বিশেষ করে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী তানজিদ হাসান তামিম, হাসান মুরাদ আর শাহাদাত হোসেন দিপুর দল না পাওয়ায় হতাশ সমর্থকরা। ঢাকা প্রিমিয়ার লিগের নিয়মিত পারফর্মারও তারা।

তাছাড়া ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার পেসার মুশফিক হাসান, রবিউল ইসলাম রবি, অমিত হাসানের দল না পাওয়াও অবাক করার মতোই ঘটনা। দল পাননি বিপিএলে সেঞ্চুরি হাকানো আনিসুল হক ইমনও। অথচ সঠিক পরিচর্যা করলে হয়তো বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ সমাধান হতে পারতো এই নামগুলো।

জাতীয় দলের পর এবার ঘরোয়া ক্রিকেটেও ফের উপেক্ষিত লেগ স্পিনাররা। একটা দলেও নেই কোনো লেগ স্পিনার। জাতীয় দলে খেলা আমিনুল ইসলাম বিপ্লবের প্রতিও আগ্রহ দেখায়নি কেউ। তাছাড়া রিশাদ হোসেন, মিনহাজুল আবেদিন আফ্রিদি, জুবায়ের লিখনরাও ছিলেন উপেক্ষিত।

সাথে এবার দল পাননি বিপিএলের নিয়মিত পারফর্মার, সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক। দল পাননি কিংবদন্তি ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলও। তাছাড়া অভিজ্ঞ নাঈম ইসলাম, সোহাগ গাজী, শামসুর রহমান, শফিউল ইসলাম ও সাদমান ইসলাম রয়েছে সে তালিকায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com