বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

পরীর কাণ্ড…

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ১৩৮ বার

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে টিকিয়ে রাখতে তাকেই কিছু একটা করতে হবে, এটা জানতেন লিওনেল মেসি। তিনি করেও দেখিয়েছেন। দ্বিতীয়ার্ধে তার দুর্দান্ত গোলে প্রাণ ফিরে পায় আর্জেন্টিনার সমর্থকরা। এরপর তার পাস থেকেই দ্বিতীয় গোলটি করেন এনজো ফার্নান্দেস। ব্যাস, সমর্থকদের আর কে পায়! উল্লাসে ফেটে পড়েন তারা।

ঢাকাই সিনেমার প্রতিবাদী নায়িকা পরীমনি আর্জেন্টিনার অন্ধভক্ত। তবে তার স্বামী অভিনেতা শরিফুল রাজের প্রিয় দল ব্রাজিল। আর তাই রাত জেগে পরী একা খেলা দেখলেও ঘুমাচ্ছিলেন রাজ। খেলার মাঝে রাজকে ঘুম থেকে ডাকার একটি ভিডিও পোস্ট করেছিলেন নায়িকা।

এরপর মেসি যখন প্রথম গোলটি দেন, সে সময় মেসির একটি ছবি পোস্ট করে পরী লেখেন, ‘মেসি, আই লাভ ইউ।’

ঘণ্টা খানিক পর রাত ৩টা ৩৫ মিনিট আরেকটি ভিডিও পোস্ট করেন পরী। ক্যাপশনে লিখেছেন, মেসি একটা ভালোবাসা। সঙ্গে লাভের ইমোজি।

মাত্র তিন সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যায়, খেলা শেষে কথা বলছেন মেসি। টিভিতে সেই দৃশ্য দেখে তাকে ফ্লাইং কিস দিচ্ছেন পরী। হাসিতে জানান দিচ্ছেন তার উচ্ছ্বাসের কথা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com