রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

আবারো এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির হালাল চিকেন বিতরণ

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ১৪৩ বার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে থ্যাংকস গিভিং ডে উপলক্ষ্যে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আবারো হালাল চিকেন বিতরণ করা হয়েছে।স্থানীয় সময় বুধবার (২৩ নভেম্বর) এস্টোরিয়া এলাকায় সাড়ে তিন শতাধিক মানুষের মাঝে হালাল চিকেন বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি সোহেল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিল ওমেন টিফিনি কোবান, স্টেট অ্যাসেম্বলি ম্যান জোহরান মামদানি, স্টেট অ্যাসেম্বলি মেম্বার স্টিভ রেগা, সাবেক কাউন্সিল ম্যান ডি কোস্তা, এম্পায়ার ব্লু শিল্ড ব্লু ক্রস এর কর্মকর্তা ইয়াসমিন সান্টিয়াগো, কুইন্স টুগেদারের সিইও জনাথন ফার্গাস, এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির উপদেষ্টা এমাদ চৌধুরী, দেওয়ান শাহেদ চৌধুরী এমদাদ রহমান তরফদার, সাব্বির আহমেদ, আবু সুলেমান, মোহাম্মদ গিয়াস উদ্দিনসহ অন্যরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com