রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

সরকারকে জ্বালানির মূল্য নির্ধারণে সংশোধনী অনুমোদন করেছে মন্ত্রিসভা

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ১৫৩ বার

মন্ত্রিসভায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) অধ্যাদেশ ২০২২-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে, যা সরকারকে বিশেষ পরিস্থিতিতে নিজস্বভাবে জ্বালানি শুল্ক নির্ধারণের ক্ষমতা দেয়।

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।

তিনি বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) শুল্ক হার নির্ধারণের বিষয়ে পর্যালোচনা ও সিদ্ধান্ত নিতে ৯০ দিন পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। কারণ, এটা দীর্ঘ প্রক্রিয়া।

তিনি আরো বলেন, বিইআরসির সিদ্ধান্তের জন্য অপেক্ষা না করে এখন যা বিরাজ করছে এমন পরিস্থিতিতে সরকারকে জরুরি ভিত্তিতে জ্বালানির দাম নির্ধারণ করতে দেয়ার জন্য এই সংশোধনী আনা হয়।

বৈঠকে বেসরকারি ব্যবস্থাপনায় জ্বালানি ও জ্বালানি আমদানির সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনাও দেয়া হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, বাংলাদেশী কর্মী পাঠানোর বিষয়ে বাংলাদেশ ও ব্রুনাই দারুসসালামের মধ্যে সমঝোতা স্মারক মন্ত্রিসভায় ভুতাপেক্ষ অনুমোদন দেয়া হয়েছে। মন্ত্রিসভা বাংলাদেশ ও লুক্সেমবার্গের মধ্যে দ্বিপাক্ষিক বিমান চলাচল সংক্রান্ত চুক্তির খসড়া ও অনুমোদন করেছে।

আনেয়ারুল ইসলাম বলেন, ব্যাংকিং খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন আলোচনা ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তিনি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ওই বিষয়বস্তুর যথার্থতা যাচাই করতে বলা হয়েছে।

খন্দকার আনোয়ার উল্লেখ করেন, এছাড়া, মন্ত্রিসভা বাংলাদেশ বিমান আইন-২০২২-এর চূড়ান্ত অনুমোদনও দিয়েছে।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com