শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ফুটবলের রাজা

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ১৭৭ বার

বিশ্বকাপ উৎসবে যখন মুখর ফুটবল বিশ্ব, তখন ফুটবলের রাজা পেলে ব্যস্ত হাসপাতালে বেডে শুয়ে জীবন-মরণের কঠিন লড়াইয়ে। ব্রাজিল যখন সুইজারল্যান্ডকে হারিয়ে শেষ ১৬ নিশ্চিত করে উন্মাদনায় ভাসছিল, তখন এই আনন্দ উৎসবের মাঝেই এলো এই দুঃসংবাদ।

ইএসপিএন ব্রাজিলের বরাত দিয়ে গোল ডটকম জানায়, মঙ্গলবার শারীরিকভাবে অসুস্থ অনুভব করলে পেলেকে হাসপাতালে নিয়ে যান তার স্ত্রী মার্সিয়া আওকি এবং একজন সহযোগী। ৮২ বছর বয়সী এই তারকা ফুটবলারকে ব্রাজিলের সাও পাওলোর একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়।

বিভিন্ন সূত্রে জানা যায়, পেলেকে যখন হাসপাতালে আনা হয়, তখন তার গোটা শরীর ফুলে ছিল। গলা দিয়ে খাবার নামছিল না। এমনকি হৃদযন্ত্রের সমস্যাও ছিল। কাজ করছিল না কেমোথেরাপিও। ফলে বোঝাই যাচ্ছে খুব কঠিন সময়ের মাঝ দিয়ে যাচ্ছেন পেলে।

দীর্ঘদিন ধরেই অসুস্থ পেলে। ক্যান্সারের সাথে লড়াই করছেন তিনি। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে কোলন টিউমার অপারেশনের পর বেশ কিছুদিন ইন্টেনসিভ কেয়ারে ছিলেন পেলে। বাড়ি ফিরলেও নিয়মিত চেক আপের জন্য হাসপাতালে ভর্তি করতে হত। তবে মঙ্গলবার হঠাৎ অবস্থা খারাপ হলে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয় কালো মানিক খ্যাত বিশ্বের অন্যত সেরা এই ফুটবলারকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com