বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

মেসির নাম বললেই বুকের ভেতর ‘গোল’ হয় পরীমণির

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ১৪৪ বার

আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে নিয়ে বিশ্বজুড়েই রয়েছে ভক্তদের উন্মাদনা। তার ভক্ত তালিকায় রয়েছে বাংলাদেশের লাখো, কোটি মানুষের নাম। প্রিয় তারকাকে ভালোবেসে নানা কাণ্ডই ঘটাতে দেখা যায় তাদের।

এ সকল ভক্তদেরই একজন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। তার মেসিপ্রীতির ঘটনা নতুন নয়। আর্জেন্টাইন তারকাকে ভালোবেসে নানা পাগলামিই করতে দেখা যায় এই নায়িকাকে। গতকাল বুধবার রাতে পোল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের পরও তেমনি কিছুর দেখা মিলল।

কাতার বিশ্বকাপে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই নকআউট পর্বের টিকিট নিশ্চিত করল লিওনেল মেসির আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ম্যাক অ্যালিস্টার ও হুলিয়ান আলভারেজের গোলে পোল্যান্ডকে ২-০ গোলে হারায় লিওনেল স্কালোনির দল। প্রিয় দলের জয়ে উল্লাসে ফেটে পড়েন সমর্থকরা।
নকআউট পর্বের টিকিট নিশ্চিতের সঙ্গে সঙ্গেই সোশাল মিডিয়ায় পরী লিখলেন, ‘কমেন্ট্রি বক্সে মেসির নামটা বললেই আমার বুকের মধ্যে একটা গোল হয়ে যায়!’ কয়েক মিনিটেই তার সেই পোস্টে হাজারো রিঅ্যাক্ট হয়। মন্তব্যের ঘর বন্ধ থাকায় নেটিজেনরা মন্তব্য করতে পারেননি। তবে পরীর স্ট্যাটাসটি শতাধিক নেটিজেন শেয়ার করেছেন।

উল্লেখ্য, ছোটবেলা থেকে আর্জেন্টিনার সমর্থক পরী। গাব্রিয়েল বাতিস্তুতা, হার্নান ক্রেসপো, পাবলো আইমার ছিলেন তার ফুটবলের প্রথম ভালোবাসা। এরপর মেসিকে ভালো লেগে যায়। সে কারণে তার হাতে এবারের বিশ্বাকাপের ট্রফি দেখতে চান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com