শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

নক আউট পর্বের প্রথম ম্যাচে মাঠে নামছে নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ১৬৪ বার

আজ থেকেই শুরু হচ্ছে কাতার বিশ্বকাপের নক আউট পর্বের খেলা। নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের ম্যাচ দিয়েই এবারের শেষ ষোল পর্বের পর্দা উঠছে।

শনিবার বাংলাদেশ সময় রাত ৯টায় কাতারের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বে কোনোদলই তিন ম্যাচেই জয় নিয়ে পূর্ণ ৯ পয়েন্ট সংগ্রহ করতে পারেনি। তবে কিছু দল কোনো ম্যাচ না হেরেই গ্রুপ পর্ব থেকে রাউন্ড অব সিক্সটিনে এসেছে। নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র তাদের মধ্যে অন্যতম।

গত বিশ্বকাপে না থাকা নেদারল্যান্ডস এবারের শুরুটা করেছে দারুণভাবে। সেনেগাল ও স্বাগতিক কাতারের বিপক্ষে ২-০ ব্যবধানে জয় আছে ডাচদের। ইকুয়েডরের বিপক্ষের ম্যাচটি ড্র করে দ্যা অরেঞ্জরা।

বিপরীতে যুক্তরাষ্ট্রের শুরুটাও একেবারে খারাপ বলা যায় না। ওয়েলস ও ইংল্যান্ডের বিপক্ষে ড্র করেছিল আমেরিকানরা। শেষ ম্যাচে ইরানের বিপক্ষে ১-০ ব্যবধানের জয় পায় তারা। জয়সূচক গোলটি করেন ক্রিশ্চিয়ান পুলিসিচ। ম্যাচের ৩৮ মিনিটে দলের হয়ে গোলটি করেন চেলসির এই তারকা ফুটবলার।

এই বিশ্বকাপে নেদারল্যান্ডসের খেলোয়াড়রা আছেন দারুণ ছন্দে। কোডি গাকপো ও ডেভি ক্লাসের মতো খেলোয়াড় থাকা নেদারল্যান্ডসের জন্য বাড়তি প্লাস পয়েন্ট। গ্রুপ পর্বে গোটা বিশ্ব দেখেছে কোডি গাকপোর পারফরম্যান্স। এছাড়াও দলে রয়েছেন মেম্ফিস ডিপাই ও ফ্রাঙ্কি ডি ইয়ং এর মতোন খেলোয়াড়। আর ডিফেন্সে ভার্জিল ভ্যান ডাইক তো আছেনই।

তবে আমেরিকানরাও কম যায় না। গ্রুপ পর্বে মাত্র একটি গোল হজম করে তারা, সেটিও পেনাল্টি থাকে। আর্সেনালের গোলকিপার ম্যাট টার্নারের ফর্ম তাই বাড়তি সুবিধা দিবে আমেরিকানদের। এছাড়াও দলে রয়েছেন ক্রিশ্চিয়ান পুলিসিচ, জোশ সার্জেন্ট ও টিমোথি ওয়েহ।

নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত মোট পাঁচবার মুখোমুখি হয়েছে। তবে সবগুলোই ছিল প্রীতি ম্যাচ। বিশ্বকাপের মতো বড় মঞ্চে এবারই দু’দলের প্রথম দেখা। প্রথম চারবার জয় পেয়েছে ডাচরা, তবে ২০১৬ সালে দু’দলের শেষ দেখায় ৪-৩ ব্যবধানে জয় পেয়েছিল আমেরিকানরা।

এছাড়াও ১৯৯৪ বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে ৩-২ ব্যবধানে হারের পর থেকে অ-ইউরোপীয় দলের বিপক্ষে ১৬ ম্যাচে অপরাজিত আছে ডাচরা। বিপরীতে ২০০২ বিশ্বকাপে পর্তুগালের বিপক্ষে ৩-২ ব্যবধানে হারের পর ইউরোপীয় দলের বিপক্ষে ১১ ম্যাচে জয়হীন আমেরিকানরা। এই পরিসংখ্যান তাই বাড়তি শক্তি জোগাবে ডাচদের।

আমেরিকাও তাদের গোল্ডেন জেনারেশনকে নিয়ে লড়াই করতে প্রস্তুত। তবে মাঠের খেলায় যেই জিতুক না কেন, কোয়ার্টার ফাইনালে তাদের মুখোমুখি হতে হবে আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়া ম্যাচে জয়ী দলের বিপক্ষে। রাতের অন্য ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়া।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com