বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

শাহরুখের ওমরাহ’র ছবি দেখে ভক্তদের প্রতিক্রিয়া ‘মাশা আল্লাহ’

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ১৫৯ বার

সৌদি আরবের জেদ্দায় সম্প্রতি ‘ডানকি’ সিনেমার শুটিং করেছেন বলিউড বাদশা শাহরুখ খান। এরপর গত বৃহস্পতিবার পবিত্র মক্কা শহরে সিনেমার কাজ শেষ করেছেন। তারপর প্রথমবারের মতো ওমরাহ পালন করেন। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তরা আবেগে ভাসতে থাকেন। বলেন, মাশা আল্লাহ!

গতকাল শুক্রবার শাহরুখের একটি ভিডিও ইন্টারনেটে দেখা যায়, যেখানে তিনি বলতে থাকেন, কিভাবে সৌদি সরকার তাকে মুক্তি প্রতীক্ষিত ‘ডানকি’ ছবির শুটিং করতে সাহায্য করেছেন। এবং এজন্য ধন্যবাদ জানান তিনি।

ভিডিওটি ভাইরাল হওয়ার পরই ভক্তরা তাকে ওমরাহ করার জন্য অনুরোধ করেন। বিকেলেই সামাজিক মাধ্যমে একটি ভিডিওতে দেখা যায়, শাহরুখ পবিত্র মক্কায় হাজির হয়েছেন ওমরাহ পালনের উদ্দেশ্যে। এহরামের কাপড় জড়ানো অবস্থায় শাহরুখকে দেখে বিশ্বজুড়ে তার ভক্তরা আবেগে ভাসতে থাকেন। জানাতে থাকেন ভালোবাসা।

এক ভক্ত মন্তব্য করেন, ‘এমন একজনকেও খুঁজে পাওয়া যাবে না, যে তাকে (শাহরুখ খান) নিয়ে কোনো বাজে কথা বলেছেন। সবাই তাকে ভালোবেসে শুভেচ্ছা জানাচ্ছেন। কোনো সন্দেহ নেই যে তিনি সবার হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন।’

আরেক ভক্ত লিখেছেন, ‘আল্লাহ যেন আপনার ওপর রহম করেন এবং ওমরাহ পালন করার প্রতিদান দেন। আমাদের পবিত্র মক্কায় আপনাকে দেখতে পেয়ে মন খুশিতে ভরে উঠেছে। মাশা আল্লাহ।’

উল্লেখ্য, এক সাক্ষাৎকারে শাহরুখ বলেছিলেন ছেলে আরিয়ান আর মেয়ে সুহানাকে নিয়ে হজ পালন করবেন। সেই থেকে ভক্তরা অপেক্ষায় ছিলেন। তার আগে বলিউড থেকে হজ পালন করেছেন কিংবদন্তি দিলীপ কুমার (মোঃ ইউসুফ খান) ও আমির খান।

সূত্র : সিয়াসাত

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com