বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদক ও জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত শান্তি প্রক্রিয়ায় নারীদের অধিকতর অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান শামা ওবায়েদের রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, গড়বেন নতুন ইতিহাস-ব্রিফিংয়ে মাহ্দী আমিন কিশোর গ্যাং দমনে পুলিশের বড় অভিযান: এক রাতেই আটক ৬২৪ চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত: শি জিনপিং ৫ রাজ্যের বিধানসভা ভোটে বিজেপির খরচ ৫২৯ কোটি ভয়ংকর সেপ্টেম্বর দেউলিয়া ঘোষণা চান ১৯৭ ঋণখেলাপি কাউন্সিলর একরাম হত্যা : হাসিনা-কাদেরসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

কূটনীতিক পর্যবেক্ষক দলে দূতাবাসে কর্মরত বাংলাদেশীদের অন্তর্ভুক্ত না করতে আহ্বান

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪৩৩ বার

শনিবার অনুষ্ঠিতব্য ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের পর্যবেক্ষক দলে বাংলাদেশী কর্মীদের অন্তর্ভুক্ত না করতে বিদেশি দূতাবাসগুলোর প্রতি আহ্বান জানিয়েছে সরকার।

ঢাকায় অবস্থিত বিভিন্ন বিদেশি মিশনের উদ্দেশ্যে ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) পাঠানো এক চিঠিতে, নিজেদের পর্যবেক্ষক দলে বাংলাদেশী নাগরিকদের নিয়োগ দেয়া বেআইনি বলে উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

চিঠিতে বলা হয়, ‘গাইডলাইনস ফর ফরেন ইলেকশান অবজারভার ২০১৮’ অনুযায়ী বাংলাদেশের জাতীয়তা থাকা বিদেশি মিশনের স্থানীয় কর্মীরা নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে যোগ্য নয়।

সব বড় রাজনৈতিক দলের অংশগ্রহণে শনিবার ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এর আগে বৃহস্পতিবার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের আশাবাদ ব্যক্ত করে যৌথ বিবৃতি দেন ঢাকায় অবস্থানরত কূটনীতিকরা।

তারা বলেন, নির্বাচন হলো নাগরিকদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের একটি সুযোগ।

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন ‘সুষ্ঠু ও নিরপেক্ষ’ হবে যেখানে জনগণ ‘শান্তিপূর্ণ ও উৎসবমুখর’ পরিবেশে’ ভোট দিতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয় কূটনীতিকদের ওই বিবৃতিতে।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com