রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

দেশে ভয়াবহ ভীতি ও ত্রাসের রাজত্ব সৃষ্টি হয়েছে : বিএনপি

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ১২৩ বার

আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে রাজধানীসহ সারা দেশে প্রায় ১ হাজার ৫০০ জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বাড়ি-বাড়ি তল্লাশি-নির্যাতনে দেশে একটা ভয়াবহ ভীতি ও ত্রাসের রাজত্ব সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (৫ ডিসেম্বর) বিএনপির জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এমন অভিযোগ করা হয়। আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সভায় ঢাকার সমাবেশকে কেন্দ্র করে অনির্বাচিত সরকার পুলিশ বাহিনীকে ব্যবহার করে বেআইনি মিথ্যা মামলা, গ্রেফতার ও পুলিশি নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ করা হয়।

এছাড়া, অবিলম্বে বেআইনি গ্রেফতার, মিথ্যা মামলা, পুলিশি তল্লাশি বন্ধ করে গ্রেফতারকৃতদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

সভা মনে করে, বিএনপির সংবিধান সম্মত ১০ ডিসেম্বর গণ-সমাবেশ নস্যাৎ করার হীন উদ্দেশে এই ধরনের নির্যাতনের পথ বেছে নিয়েছে সরকার। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বেআইনিভাবে ব্যবহার করে পরিস্থিতি উদ্বেগজনক ও ভীতিকর করে তুলতে চাইছে সরকার। এই ধরনের গণতন্ত্র বিরোধী কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসার জন্য আওয়ামী লীগের প্রতি আহ্বান জানানো হয়।

সভা মনে করে, জনগণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে শত বাধা উপেক্ষা করে ১০ ডিসেম্বরের ঢাকায় শান্তিপূর্ণ গণ-সমাবেশ সফল করবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com