রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

সোহরাওয়ার্দী উদ্যানের বিকল্প যে জায়গা দিতে চায় ডিএমপি

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ১০৯ বার

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ১০ ডিসেম্বর গণসমাবেশ করতে বিএনপিকে অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে বিএনপি এখানে সমাবেশ না করে তাদের দলীয় কার্যালয় নয়াপল্টনের সামনে সমাবেশ করতে চাইছে। বিএনপির পক্ষ থেকে দুটি বিকল্প ভেন্যুর কথা বলা হলেও তাতে সায় দেয়নি ডিএমপি। তারা বলছে, বিএনপি চাইলে টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠে অথবা পূর্বাচলে আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠে সমাবেশ করতে পারে।

আজ মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন। ‍

ডিসি মো. ফারুক হোসেন বলেন, ‘রাস্তা বাদ দিয়ে বিএনপি যদি উন্মুক্ত মাঠ খোঁজে তাহলে টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠ অথবা পূর্বাচলে আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠেও সমাবেশ করতে পারে। সেখানে গেলে ডিএমপির পক্ষ থেকে কোনো আপত্তি থাকবে না।’
ডিএমপির এ ডিসি বলেন, ‘ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের পক্ষ থেকে আগামী ১০ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দেওয়া হয়েছে। অনুমতি দেওয়ার পরেও ডিএমপি কমিশনারের সঙ্গে তারা দেখা করে বিকল্প ভেন্যুর প্রস্তাব নিয়ে এসেছিলেন। বিএনপির পক্ষ থেকে আরামবাগে বিকল্প ভেন্যুর জন্য মতিঝিল বিভাগের ডিসির কাছে প্রস্তাব দেওয়া হয়। প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে ডিএমপি কমিশনারের কাছে আসেনি।’

ফারুকে হোসেন বলেন, তবে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত বিকল্প ভেন্যুর কোনো চিন্তা করা হয়নি। যেহেতু সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দেওয়া হয়েছে, তাই এখন পর্যন্ত ডিএমপি সেই অবস্থানেই রয়েছে। কোনো রাস্তার ওপরে ডিএমপি অনুমতি দেবে না।

সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ না করতে চাওয়ার পেছনে বিএনপি কি কি কারণ দেখিয়েছে, জানতে চাইলেন তিনি বলেন, ‘তারা সিকিউরিটির একটা থ্রেট ফিল করছে বলে জানা গেছে। তবে ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে- সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য যত ধরনের পুলিশি সহায়তা দেওয়ার প্রয়োজন সব ধরনের সহায়তার আশ্বাস আমরা দিয়েছি।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com