রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

বিএনপি অফিস থেকে চাল, খিচুড়িসহ ১৫টি ককটেল উদ্ধারের দাবি

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ১২৮ বার

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযানকালে খিচুড়ি, চাল ও ডেকচিসহ ১৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেন, ‘বিএনপি কার্যালয়ে তল্লাশিকালে ২ লাখের বেশি নগদ টাকা, ১৬০ বস্তা চাল, খিচুড়ি ও খিচুড়ি রান্নার উপকরণ, পৌনে ২ লাখ বোতল পানি এবং ডেক-ডেকচি উদ্ধার করা হয়েছে।’

বুধবার সন্ধ্যায় নয়াপল্টন কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

অভিযানকালে কার্যালয় ও আশপাশের এলাকা থেকে ৩ শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে বলেও জানান মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি আরো দাবি করেন, ‘সংঘর্ষে অনেক পুলিশ আহত হয়েছেন, তাদের ওপর ককটেল ছোঁড়া হয়েছে। আহতরা রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি আছেন। সংখ্যা এখন বলতে পারব না, আমরা এখন হাসপাতালে যাচ্ছি।’ উদ্ধার হওয়া ককটেলগুলো পরে নিষ্ক্রিয় করা হয় বলেও জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com