সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দ সম্পদ মুক্তির দাবি আরাগচির মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

পেরুতে ক্যাস্টিলোকে সরিয়ে নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণ

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ৯১ বার

পেরুতে নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন দিনা বুলার্তো। বিরোধী দলের নেতৃত্বাধীন কংগ্রেস বামপন্থী প্রেসিডেন্ট পেড্রো ক্যাস্টিলোকে অপসারণ করার পর নতুন দিনা শপথ গ্রহণ করেন। কংগ্রেস বুধবার রাতে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতায় ক্যাস্টিলোকে অপসারণের পক্ষে ভোট দেয়। তিনি এর এক দিন আগে পার্লামেন্ট ‘সাময়িকভাবে’ ভেঙে দিয়ে ডিক্রির মাধ্যমে দেশ পরিচালনার কথা ঘোষণা করেছিলেন।

ক্যাস্টিলো বলেছিলেন, তার এই পদক্ষেপের লক্ষ্য ছিল পেরুতে ‘আইনের শাসন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা।’ তবে তার নিজের ভাইস প্রেসিডেন্ট দিনা বুলার্তোসহ বিরোধীদল এর তীব্র বিরোধিতা করছিল। তারা একে ‘অভ্যুত্থানচেষ্টা’ হিসেবে অভিহিত করেন।

কংগ্রেস এই প্রেক্ষাপটে প্রেসিডেন্টের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনে।
দিনা বুলার্তো রাতে দক্ষিণ আমেরিকার দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট হলেন। তিনি ২০১৬ সাল পর্যন্ত ওই পদে থাকবেন। পেরুতে বেশ কিছু দিন ধরেই উত্তেজনা চলছিল। কংগ্রেস স্থগিত করা এবং পেরুর প্রতিষ্ঠানগুলোকে কাজ করতে না দেয়ার জন্য পেরুতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্যাস্টিলোর সমালোচনা করেছিলেন।
সূত্র : আলজাজিরা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com