রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

বিএনপি কার্যালয়ের সামনের সড়কে ‍পুলিশের চেকপোস্ট, শুনশান নিরবতা

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ১৩০ বার

নয়া পটলে বিএনপি কার্যালয় এলাকাজুড়ে এখন ‍শুনশান নিরবতা। নাইটেঙ্গেল ও ফকিরাপুল মোড়ে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। এ দুটি রাস্তায় জনসাধারনের চলাচল নিষেধ করা হয়েছে। শুধুমাত্র ব্যাংকে কর্মরতদের পরিচয় পত্র প্রদর্শনের পর চলাচলের অনুমতি দেয়া হচ্ছে।

সকাল থেকে নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সামনে রায়টকার রেখছে পুলিশ। এছাড়া সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন।

সরেজমিনে দেখা যায়, বিএনপির কেন্দ্রীয় অফিসের আশপাশে দোকান, মার্কেট, ব্যাংক এখনো বন্ধ রয়েছছে। শুধুমাত্র পরিচয় পত্র প্রদর্শনে পরীক্ষার্থী ও ব্যাংক কর্মকর্তাদের চলাচল শিথিল করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাংক কর্মকর্তা জানান, তাকে চেকপোস্টে প্রথমে ঢুকতে দেয়া হচ্ছিল না। পরে তিনি আইডি কার্ড প্রদর্শন করে নয়া পল্টনের রাস্তা ব্যবহারের সুযোগ পান।

বিএনপি অফিস সূত্র জানিয়েছে, কেন্দ্রীয় কার্যালয় আশেপাশে অসংখ্য পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। কাল সংঘর্ষের পর থেকেই এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।

গতাকল রাজধানীর নয়াপল্টনে জড়ো হওয়া বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে রায়টকার দিয়ে মুহূর্মুহু টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ।

অন্যদিকে স্লোগান দিয়ে পাল্টা ইটপাটকেল ছুড়তে থাকেন বিএনপির নেতাকর্মীরা। একপর্যায়ে ফকিরাপুল মোড় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশের ছোড়া অসংখ্য টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডে ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ে দলীয় কার্যালয় ও এর আশপাশ এলাকা। গুলিবিদ্ধ হয়ে একজন মারা গেছেন বলে অভিযোগ করেছে বিএনপি। এছাড়া ওই সময়ে তিন শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com