বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

মির্জা ফখরুল-আব্বাস গ্রেফতার : ডিবি

বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ১৫৮ বার

পুলিশের ওপর হামলা, পরিকল্পনা ও উস্কানির অভিযোগে করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে গ্রেফতার দেখানো হয়েছে।

শুক্রবার সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশিদ।

নয়া পল্টনের সংঘর্ষের ঘটনা দায়ের হওয়া মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

এর আগে শুক্রবার বেলা সাড়ে ১১টায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন-অর রশীদ তাদের তুলে আনার কথা জানান। তারও আট ঘণ্টা আগে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে তাদের নিজ নিজ বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় বরে অভিযোগ করে পরিবার ও দলীয় সূত্র।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com