বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

নিউইয়র্কে বিএনপির বিক্ষোভ, ঢাকায় গ্রেফতারকৃত নেতা-কর্মীদের মুক্তি দাবি

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ১৪৪ বার

ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ‘পুলিশী হামলা, দলীয় নেতা-কর্মীদের গণহারে গ্রেফতার’র প্রতিবাদে ৭ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় নিউইয়র্কে ডাইভার্সিটি প্লাজায় বিএনপি ও শ্রমিক দলের নেতা-কর্মীরা বিক্ষোভ করেছেন।  এসময় উপস্থিত নেতা-কর্মীরা বাংলাদেশের গণতন্ত্র বিপন্ন বলে অভিযোগ করেন।

নিউইয়র্ক স্টেট বিএনপির আহবায়ক মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, সদস্য-সচিব সাঈদুর রহমান সাঈদ, নিউইয়র্ক মহানগর (দক্ষিণ)’র আহবায়ক হাবিবুর রহমান সেলিম রেজা এবং সদস্য-সচিব বদিউল আলম, উত্তরের আহবায়ক আহবাব চৌধুরী, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গির আলম, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার মঞ্চের সভাপতি জসিমউদ্দিন (ভিপি) প্রমুখ ক্ষুব্ধ নেতা-কর্মীদের আহ্বানের পরিপ্রেক্ষিতে শুক্রবার (৯ ডিসেম্বর) অপরাহ্নে জাতিসংঘ সদর দফতরের সামনে বিক্ষোভের কর্মসূচিতে সকলকে যোগদানের আহবান জানান।

কর্মসূচি থেকে বাংলাদেশে বিএনপি নেতা-কর্মীদের গ্রেফতার-নির্যাতনের আলোকে স্মারকলিপি প্রদান করা হবে বলেও উল্লেখ করা হয়। এ সময় নেতৃবৃন্দের মধ্যে আরও ছিলেন স্টেট বিএনপির যুগ্ম আহবায়ক নাসিম আহমেদ, আনিসুর রহমান, হুমায়ূন কবীর, শহিদুল ইসলাম শিকদার এবং বদরুল খান আজাদ, যুগ্ম সদস্য-সচিব রিয়াজ মাহমুদ, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সেক্রেটারি আনোয়ারুল ইসলাম শাহীন, মোস্তাক আহমেদ, মোফাজ্জল ভূইয়া, আবুল কালাম, মোস্তফা আহমেদ,যুক্তরাষ্ট্র যুবদলের ভাইস প্রেসিডেন্ট আবুল কাসেম সেক্রেটারি আবু সাঈদ আহমেদ, সিদ্দিকুর রহমান, এম এ মান্নান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com