বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

গ্রিনারের মুক্তিতে সৌদি যুবরাজের ‘মধ্যস্থতা’ অস্বীকার যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ১৪৭ বার

রাশিয়া-যুক্তরাষ্ট্র বন্দী বিনিময়ে মার্কিন বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রিনারের মুক্তিতে যুবরাজ মোহাম্মদ বিন সালমান ‘ব্যক্তিগত মধ্যস্থতার প্রচেষ্টা’ বাড়িয়েছিলেন বলে দাবি করেছে সৌদি আরব। তবে রিয়াদের এই দাবি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ রিয়াদে সাংবাদিকদের বলেন, ‘আমি বাস্কেটবল খেলোয়াড়ের মুক্তিতে মহামান্য যুবরাজের প্রচেষ্টা এবং ব্যক্তিগত হস্তক্ষেপ সম্পর্কে অবগত আছি।’

‘তবে অন্যরা কী বলছে, এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না।’

এদিকে ওয়াশিংটন সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যস্থতা অস্বীকার করেছে। দেশটি বলেছে যে আমিরাতের যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ এবং সৌদি যুবরাজ সালমানের মধ্যস্থতা প্রচেষ্টার নেতৃত্বে সৌদি-ইউএই’র যৌথ বিবৃতির পরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে আলোচনা হয়েছিল। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে ২৫ বছর কারা ভোগের পর রাশিয়ার নাগরিক কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী ভিক্টর বোটের বিনিময়ে গ্রিনারকে মুক্তি দেয়া হয়েছিল। ৫৫ বছর বয়সী বোট বিশ্বের অন্যতম মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী ছিলেন। তিনি আন্তর্জাতিকভাবে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী এবং যুদ্ধবাজদের কাছে অস্ত্র বিক্রি করতেন। ২০১২ সালে তাকে গ্রেফতার করা হয়।

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির একটি বিমানবন্দরে গ্রিনার এবং বোটের বিনিময় হয়েছিল।

সূত্র : মিডল ইস্ট আই

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com