বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

করোনায় আক্রান্ত ৬৫ কোটি ৩৩ লাখ ছাড়িয়েছে

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ১৫৪ বার

বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ৬৫ কোটি ৩৩ লাখ ছাড়িয়েছে। এছাড়া মৃত্যুর সংখ্যাও বেড়েছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, রোববার সকাল ১১টা পর্যন্ত বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ কোটি ৩৩ লাখ ৭৪ হাজার ৯০৯ জনে। মোট মৃতের সংখ্যা ৬৬ লাখ ৫৭ হাজার ৮৮৫ জনে পৌঁছেছে। আর সুস্থ হয়েছে ৬২ কোটি ৮৯ লাখ ৬৪ হাজার ৮৭৪ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি ১২ লাখ ৬৩ হাজার ৬৩৫ জনে। মোট মারা গেছে ১১ লাখ নয় হাজার ৭২৫ জন।

তালিকায় আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে আছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৪৬ লাখ ৭৫ হাজার ৯১৩ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৩০ হাজার ৬৫৮ জনের। আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে চতুর্থ স্থানে আছে ফ্রান্স। মোট আক্রান্ত হয়েছে তিন কোটি ৮৪ লাখ ৫৮ হাজার ৪২১ জন। আর মারা গেছে এক লাখ ৫৯ হাজার ৬১১ জন।

এরপর আক্রান্তে চতুর্থ ও মৃত্যুতে পঞ্চম স্থানে আছে জার্মানি। আক্রান্ত হয়েছেন মোট তিন কোটি ৬৭ লাখ ৫৮ হাজার ৯২৬ জন। আর মৃত্যু হয়েছে এক লাখ ৫৮ হাজার ৯৬৬ জনের।

তালিকায় আক্রান্তে পঞ্চম ও মৃত্যুতে দ্বিতীয় ব্রাজিল। আক্রান্ত হয়েছে তিন কোটি ৫৬ লাখ তিন হাজার ২২১ জন। মারা গেছে ছয় লাখ ৯০ হাজার ৯০৬ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com