শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

বিশ্বকাপের সেমিফাইনাল : কার বিরুদ্ধে কে খেলবে

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ১৮৩ বার

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব শেষ। এখন সেমিফাইনাল পর্ব। তারপরই ফাইনাল ম্যাচ। ইতোমধ্যেই ৬০ ম্যাচ শেষে বিদায় নিয়েছে ২৮ দল। আর এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে সেমিফাইনালে ওঠা চার দল। আর্জেন্টিনা, ক্রোয়েশিয়া, মরক্কো ও ফ্রান্স জায়গা করে নিয়েছে সেমিফাইনালে। ব্রাজিলকে টাইব্রেকারে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে ওঠে যায় ক্রোয়েশিয়া। আর আরেক কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়েছে মেসির আর্জেন্টিনা। এই দুই দল প্রথম সেমিফাইনালে লড়বে আগামী বুধবার (১৪ ডিসেম্বর)।

এদিকে বিশ্বকে চমকে দিয়ে প্রথম আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপে সেমিফাইনালের টিকিট পেয়েছে মরক্কো। ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে তারা ১-০ গোলে হারিয়ে সেমির টিকিট পায়। আর ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার সেমিফাইনালের টিকিট পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। আগামী বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) মরক্কো ও ফ্রান্স দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে। দুই সেমিফাইনালই অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

একনজরে সেমিফাইনালের সময়সূচি

১৪ ডিসেম্বর : আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া রাত ১টা
১৫ ডিসেম্বর : ফ্রান্স বনাম মরক্কো রাত ১টা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com