শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

‘বিশ্বকাপটা এখন আর্জেন্টিনাকে দিয়ে দিতে পারেন’

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ১৩৪ বার

মরক্কোর কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে পর্তুগাল। এই ম্যাচ দিয়ে বিশ্বকাপকে বিদায় জানাল দলটির মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বকাপ মঞ্চে এ তারকাকে আর কখনই দেখা যাবে না। রোনালদোর মতো বিদায় নিয়েছেন দলটির ডিফেন্ডার পেপেও। নিজেদের শেষ বিশ্বকাপটা রাঙাতে চেয়েছিলেন দুই পর্তুগিজ তারকা। তবে সেটা আর হলো না।

এদিকে চলমান বিশ্বকাপে এখন ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচের রেফারিং নিয়ে। ওই ম্যাচটিতে স্প্যানিশ রেফারি মাতেউ লাহোজে ১৮ হলুদ কার্ড ও এক লাল কার্ডসহ মোট ১৯টি কার্ড দেখান। ‌‘তর্ক’ করায় মেসিও হলুদ কার্ড খেয়েছেন।

এবার মরক্কো-পর্তুগালের ম্যাচের রেফারিকে নিয়ে সমালোচনা শুরু হয়েছে। ওই আর্জেন্টাইন রেফারিকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পেপে। তার মতে, আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতেই দেশটির রেফারিকে দায়িত্ব দেওয়া হয়।
ম্যাচ শেষে পেপে দাবি করেছেন, ফিফা কর্মকর্তারা এখন আর্জেন্টিনাকে শিরোপা দিতে পারেন। তিনি বলেছেন, ‘আমরা একটি গোল খেয়েছি, যা প্রত্যাশিত ছিল না। তবে আগের রাতে যা হয়েছে এরপর এই ম্যাচে আর্জেন্টাইন রেফারিকে দায়িত্ব দেওয়া গ্রহণযোগ্য নয়। আমি যা দেখলাম তার পরিপ্রেক্ষিতে বলতে পারি বিশ্বকাপটা তারা এখন চাইলে আর্জেন্টিনাকে দিয়ে দিতে পারে। আমি এটা এখন বলতেই পারি।’

ম্যাচের দ্বিতীয়ার্ধে অতিরিক্ত সময়ই দেওয়া হয়নি বলে দাবি করে পেপে বলেন, ‌‘দ্বিতীয়ার্ধে অতিরিক্ত সময় দেওয়া হয় মাত্র ৮ মিনিট। আমি বাজি ধরে বলতে পারি যে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com