বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

সেমিফাইনালে অনিশ্চিত মেসি, ফিফার শাস্তির মুখে আর্জেন্টিনা!

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ১২৮ বার

কাতার বিশ্বকাপের সেমিফাইনালে বড় সমস্যায় পড়তে পারে আর্জেন্টিনা। শাস্তির মুখে পড়তে পারেন লিওনেল মেসি। সংবাদমাধ্যম ‘ইনসাইড স্পোর্ট’ সূত্রে খবর, ফিফা মেসির বিরুদ্ধে ডিসিপ্লিনারি কমিটির রিপোর্ট তলব করেছে। নেদারল্যান্ডস বনাম আর্জেন্টিনা ম্যাচের শেষে মেসিকে ডাচ কোচ ফান হালের সাথে তর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি। পরে ইন্টারভিউ দেয়ার সময় এক ডাচ ফুটবলারের সাথেও ঝগড়া করতে দেখা যায় তাকে।

শুক্রবার আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডসের ম্যাচের শেষ দিকে দুই দলের ফুটবলাররা দফায় দফায় ঝামেলায় জড়ান। রেফারি একের পর এক হলুদ কার্ড দেখানোর কারণে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। একসময় আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের রিজার্ভ বেঞ্চের সদস্যরা একে অপরের বিরুদ্ধে ঝামেলায় জড়িয়ে পড়েন। আর্জেন্টিনার মার্কোস আকুনা একটি ফাউল মানতে না পেরে সপাটে নেদারল্যান্ডসের রিজার্ভ বেঞ্চের দিকে শট মারেন। তার পরেই দু’দলের ফুটবলারদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। আর্জেন্টিনার অধিনায়ক নিজেও নেদারল্যান্ডসের কোচ লুই ফান হালের সাথে উত্তপ্ত বাক্যবিনিময় করেন। পেনাল্টি বাঁচিয়ে আর্জেন্টিনাকে ফাইনালে তোলার পর গোলকিপার এমিলিয়ানো মার্তিনেস ডাচ কোচকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এর তদন্ত শুরু করেছে ফিফা।

এই প্রেক্ষাপটে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এবং সংশ্লিষ্ট খেলোয়াড়দের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ফিফা। সে ক্ষেত্রে মেসি দোষী সাব্যস্ত হলে ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালে তাকে না-ও দেখা যেতে পারে।

সংবাদমাধ্যম সূত্রে খবর, ফিফা ১২ ও ১৬ অনুচ্ছেদ লঙ্ঘনের বিষয়ে তদন্ত শুরু করেছে। এই অনুচ্ছেদগুলোতে খেলোয়াড় এবং কর্মকর্তাদের আচরণ এবং ম্যাচে শৃঙ্খলা এবং নিরাপত্তার বিষয়ের উল্লেখ রয়েছে। পাশাপাশি ডাচ ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধেও ১২ অনুচ্ছেদ মেনে তদন্ত শুরু হয়েছে। তবে মেসির বিরুদ্ধে শাস্তির যে আশঙ্কা, তার আরো একটি কারণ আছে। সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই ম্যাচে স্প্যানিশ রেফারি অ্যান্টোনিও ম্যাথু লাজের সমালোচনা করেছিলেন মেসি। তিনি নাকি এ-ও বলেন যে, লাহোজ নেদারল্যান্ডস বনাম আর্জেন্টিনা ম্যাচের রেফারি শুনে তিনি আগেই থেকেই শঙ্কা প্রকাশ করেন। তিনি জানতেন ওই রেফারি ভুল সিদ্ধান্ত নেবেন। কারণ ওই ইতিহাস আছে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com