সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দ সম্পদ মুক্তির দাবি আরাগচির মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

জাম্বিয়ায় রাস্তার পাশে পড়ে ছিল ২৭ মরদেহ

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ১১২ বার

আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশ জাম্বিয়ার একটি রাস্তার পাশ থেকে ২৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতরা সবাই অভিবাসী এবং তারা ইথিওপিয়া থেকে সেখানে গিয়েছিলেন বলে মনে করা হচ্ছে। রোববার (১১ ডিসেম্বর) তাদের মরদেহ উদ্ধার করা হয়।

জাম্বিয়া পুলিশের বরাত দিয়ে বিবিসি জানায়, রাজধানী লুসাকার উত্তরের একটি এলাকা থেকে মরদেহগুলো উদ্ধ‍ার করা হয়।

জাম্বিয়া পুলিশের মুখপাত্র ড্যানি এমওয়ালে জানিয়েছেন, রোববার স্থানীয় সময় সকাল ৬টার দিকে সেখানকার কয়েকজন বাসিন্দা মরদেহগুলো দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
তিনি বলেন, ‘সেখান থেকে মুমূর্ষু অবস্থায় একজনকে উদ্ধার করা হয়েছে। যিনি নিঃশ্বাস নিতে না পেরে হাঁসফাঁস করছিলেন। তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।’

এর আগে প্রতিবেশী মালাউইতে গত অক্টোবরে একটি গণকবরে ইথিওপিয়ান অভিবাসীদের ২৫টি মৃতদেহ উদ্ধার করেছিল কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com