রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

যুব মহিলা লীগের সম্মেলনে মিছিলে মিছিলে আসছেন নেতাকর্মীরা

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ১৩৫ বার

কনকনে শীতের শিশিরভেজা মাঠে সকাল থেকেই সরব নেতাকর্মীরা। খণ্ড খণ্ড মিছিলে নেতাকর্মীরা তাদের উপস্থিতি জানান দিচ্ছেন।

বৃহস্পতিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহিলা লীগের সম্মেলন। ফলে সকাল থেকেই উৎসবমুখর এ উদ্যান।

জানা গেছে, সকাল ৯টা থেকেই রাজধানীর বিভিন্ন ওয়ার্ড, থানা ও মহানগরের নেতারা সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশমুখে অবস্থান করেন। এরপর স্লোগান দিতে দিতে তারা সম্মেলন কেন্দ্রে প্রবেশ করেন।

এদিকে যুব মহিলা লীগের সম্মেলনে যোগ দিতে ঢাকার বাইরে থেকে বিভিন্ন ইউনিটের নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের মাঠে অবস্থান করেন। সেখান থেকে ছোট ছোট মিছিল নিয়ে সম্মেলনস্থলে যোগ দিচ্ছেন তারাও।

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বেলা ১১টায় অনুষ্ঠানিকভাবে যুব মহিলা লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। সম্মেলনে সভাপতিত্ব করবেন বর্তমান সভাপতি নাজমা আক্তার। সংগঠনের সাধারণ সম্পাদক অপু উকিল সম্মেলন পরিচালনা করবেন।

২০০২ সালের ৬ জুলাই গঠিত হয় যুব মহিলা লীগ। সেসময় নাজমা আক্তারকে আহ্বায়ক ও অপু উকিলকে যুগ্ম আহ্বায়ক করে ১০১ সদস্যের কমিটি করা হয়। সংগঠনটির প্রথম সম্মেলন হয় ২০০৪ সালে। এতে নাজমা আক্তারকে সভাপতি ও অপু উকিলকে সাধারণ সম্পাদক করা হয়।

তিন বছর পর পর সম্মেলনের গঠনতান্ত্রিক বাধ্যবাধকতা থাকলেও ১৩ বছর পর হয় দ্বিতীয় সম্মেলন। ২০১৭ সালের ১৭ মার্চ যুব মহিলা লীগের সর্বশেষ সম্মেলনে ফের নাজমা আক্তার ও অপু উকিল নেতৃত্বে আসেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com