মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

চার মাস আগেই বিয়ে করেছেন ‘ব্যাচেলর’ পলাশ

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ১৫৯ বার

ব্যাচেলর জীবনের ইতি টানলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। মাস চারেক আগে দূর সম্পর্কের খালাতো বোন নাফিসা রুম্মান মেহনাজের সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

নাফিসা নর্থসাউথ বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর করেছেন। পাশাপাশি কর্মরত আছেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। বাবা-মায়ের পছন্দেই নাফিসাকে বিয়ে করেন পলাশ। গত বছরের নভেম্বরের দিকে তারা একে অপরের সঙ্গে পরিচিত হন। তখন জানতে পারেন, অভিনয়ে জনপ্রিয়তা পাওয়ার অনেক আগে থেকে নাফিসা তাকে পছন্দ করতেন। এরপরেই পরিবারের সম্মতিতে নাফিসাকে বিয়ে করেন পলাশ। তবে মাস চারেক আগে নাফিসাদের মিরপুরের বাসায় দুই পরিবারের কাছের কয়েকজনের উপস্থিতিতে বিয়ের কাজ সম্পন্ন হলেও বিষয়টি সংবাদমাধ্যমকে জানানো হয় আজ।

পরিবারের সম্মতিতে নাফিসাকে বিয়ে করেন পলাশ

বর্তমানে অভিনয়-নির্মাণ সবকিছু নিয়ে ভীষণ ব্যস্ততা যাচ্ছে পলাশের। ব্যস্ততা এতটাই যে, এখনও মধুচন্দ্রিমাতে যেতে পারেননি নতুন যুগল।

‘কাবিলা’ নামে পরিচিত পলাশ বলেন, ‘আমার বাবা মায়ের পছন্দকে প্রাধান্য দিয়ে বিয়ে করেছি। আলহামদুলিল্লাহ্, দাম্পত্যজীবনে আমরা ভীষণ সুখে আছি। সবার কাছে দোয়া চাই, জীবনের বাকিটা সময় যেন একসঙ্গে থাকতে পারি।’

আগামী ফেব্রুয়ারিতে বড় পরিসরে বিবাহোত্তর অনুষ্ঠান আয়োজন করার পরিকল্পনা আছে বলে জানান পলাশ।

পরিচালক কাজল আরেফিন অমির সহকারী থেকে অভিনয়ে আসেন পলাশ। জনপ্রিয় এই নির্মাতার সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’-এর কাবিলা চরিত্র তাকে তারকাখ্যাতি এনে দেয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com