রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

আওয়ামী লীগের জাতীয় কমিটি বৈঠক আজ

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ১৪১ বার

আওয়ামী লীগের জাতীয় কমিটির বৈঠক আজ শনিবার সন্ধ্যা ৬টায় আহ্বান করা হয়েছে। গণভবনে আয়োজিত ওই বৈঠকে সভাপতিত্ব করবেন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দলীয় সূত্রে জানা গিয়েছে, আওয়ামী লীগের আসন্ন ২২তম জাতীয় কাউন্সিল সামনে রেখে এ বৈঠক ডাকা হয়েছে। সভায় জাতীয় কমিটির সদস্যদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে উপস্থিত থাকার জন্য দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অনুরোধ জানিয়েছেন।

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের আগে জাতীয় কমিটির বৈঠক হওয়ার রেওয়াজ আছে। ২৪ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলটির জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন সফল করতে বেশ কিছু প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। জাতীয় কমিটির সভায় জাতীয় সম্মেলনের বাজেট অনুমোদন করা হয়। এছাড়া সমসাময়িক রাজনৈতিক বিষয় এবং জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ও আলোচনায় আসবে। এদিকে ৫২তম বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে আজ ‘বিজয় শোভাযাত্রা’ করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com