বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

মেসির স্বপ্ন পূরণের রাতে গুগল সার্চে নতুন রেকর্ড

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ১৬৭ বার

কাতার বিশ্বকাপে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ গোলে ২২তম শিরোপা জিতেছে আর্জেন্টিনা। মেসিদের কাপ জেতার সঙ্গে নতুন রেকর্ড হয়েছে গুগল সার্চে।

গুগল সিইও সুন্দর পিচাই সোমবার জানান, ফিফার ফাইনালের সময় গুগল সার্চে ২৫ বছরে সর্বোচ্চ ট্র্যাফিকের রেকর্ড গড়েছে।

সুন্দর পিচাই এদিন টুইট করে লিখছেন, ফিফার ফাইনালের সময় ২৫ বছরে সর্বাধিক ট্র্যাফিকের রেকর্ড হয়েছে। মনে হচ্ছিল যেন, সারা বিশ্ব একটাই জিনিস সার্চ করছিল।

এদিন গুগলে বিশ্বকাপ, বিশ্বকাপের খেলোয়াড়দের বিভিন্ন তথ্য ব্যাপকভাবে সার্চ করেন ইন্টারনেট ব্যবহারকারীরা।

অন্য একটি টুইটে পিচাই লিখছেন, ফ্রান্স এবং আর্জেন্টিনা দুটি দেশই খুব ভালো খেলেছে। এই কাপ হাতে নেওয়ার যোগ্য মেসির থেকে বেশি আর কেউ-ই নয়, এই গেম খেলার জন্য সর্বকালের সেরা। একজনের ক্যারিয়ারের ফাইনাল পারফরম্যান্স।

১৯৯৮ সালে উন্মুক্ত করা হয় গুগলের সার্চ ইঞ্জিন। সের্জেই ব্রিন এবং ল্যারি পেজ নামের দুজন গুগল সার্চ তৈরি করেছিলেন। সার্চ ইঞ্জিন জায়ান্ট হিসেবে গুগল এক নম্বর হওয়ার নেপথ্যে তার এই সার্চ ফিচার। ২০২২ সাল পর্যন্ত গুগল সার্চের মার্কেট শেয়ার ৯০ শতাংশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com