বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মানুষকে সুবিচার পাওয়ার নিশ্চয়তা দিতে চাই : অ্যাটর্নি জেনারেল ট্রাম্প যুদ্ধ থামিয়ে দিতে পারেন, শঙ্কায় নতুন পাঁয়তারা নেতানিয়াহুর শিশুদের যৌন নিপীড়ন মামলায় মেটাকে ৪৫০০ কোটি টাকা জরিমানা পদ্মায় বাসডুবি: পরিচয় মিলল নিহত ২৬ জনের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের সচিব পদে বড় রদবদল জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা গ্লোবাল সামিটে মেলানিয়া ট্রাম্পসহ ফার্স্ট লেডিদের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ অঙ্গসংগঠনের মেয়াদহীন কমিটির চাপ বিএনপির কাঁধে স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল পাকিস্তান

দুর্দান্ত জয় পাকিস্তানের, মুখোমুখি ভারতের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৭৬ বার

আবারো বিশ্ব ক্রিকেটের আসরে মুখোমুখি দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত–পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার বেনোনির উইলোমুর পার্কে অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে উঠল পাকিস্তান।

শুক্রবার আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে তারা। আফগানিস্তান ১৮৯ রানে অল আউট হয়ে যায়। রান তাড়া করতে নেমে অনায়াসেই ১৯০ রান পেরিয়ে যায় পাকিস্তান। দুই ওপেনিং ব্যাটস্‌ম্যানের মধ্যে আটটা বাউন্ডারি এবং একটা ওভার বাউন্ডারির সাজানো ওভারে মোহাম্মদ হুরাইরা ৭৬ বলে ৬৪ রান করেন। নন–স্ট্রাইকার এন্ডে তাকে রান আউট করেন নুর আহমেদ। হায়দর আলি করেন ৩৪ বলে ২৮ রান। পাকিস্তান প্রথম উইকেটে ৬১ রান যোগ করে। কাসিম আকরাম এবং মোহাম্মদ হারিসের ৬৩ রান পাকিস্তানকে সহজ জয় এনে দেয়। পাকিস্তানি বোলার আমির খান তিন এবং ফাহাদ মুনির দুটি উইকেট নিয়েছেন। আগামী মঙ্গলবার পটশেফট্রুমে চারবারের চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে লড়বে দুবারের চ্যাম্পিয়ন পাকিস্তান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com