বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

ব্যাংক নোটে মেসির ছবি নিয়ে যা জানা গেল

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ১৪৪ বার

৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে শিরোপা জিতেছে আর্জেন্টিনা। আর আর্জেন্টাইনদের এই শিরোপা জয়ে নেপথ্যের কারিগর লিওনেল মেসি। ১৯৮৬ সালের পর ২০২২ সালে নিজেদের তৃতীয় বিশ্বকাপ জিতেছে আকাশী-নীল জার্সিধারীরা।

লে আলবিসেলেস্তেদের সেই নায়ককে নানান বিশেষ সম্মান দেওয়া হচ্ছে। তবে বিভিন্ন গণমাধ্যমে খবর রটে, আর্জেন্টিনার ব্যাংক নোটে জায়গা পেতে যাচ্ছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসি। আর্জেন্টিনার ফাইন্যান্সিয়াল গভর্নিং বডির বরাতে এ খবর জানায় দেশি-বিদেশি বিভিন্ন সংবাদমাধ্যম।

এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি রীতিমতো ভাইরাল হয়। এতে দাবি করা হয়, জাতীয় অর্জনকে স্মরণীয় করে রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। দেশটির এক হাজার টাকার নোটের (আর্জেন্টাইন পেসো) একপাশে কোপা আমেরিকা জয়ের ও অন্যপাশে থাকবে লিওনেল মেসির ছবি।
এল ফিয়ানসিয়েরোর বরাতে এই তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্রিটেনের দ্য সান ও ডেইলি মেইল। সংবাদমাধ্যমগুলোতে বলা হয়, দেশটির ফাইন্যান্সিয়াল গভর্নিং বডি আর্জেন্টিনার ব্যাংক নোটে মেসির ছবি যুক্ত করার সুপারিশ করেছে। আর মেসিকে বিশেষ সম্মান জানাতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। কিন্তু সপ্তাহ ব্যবধানে জানা গেল বিষয়টি সত্য না। আর্জেন্টিনার এক হাজার টাকার নোটে (আর্জেন্টাইন পেসো) মেসির ছবি থাকবে, এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এ প্রসঙ্গে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের জ্যেষ্ঠ ম্যানেজার ফার্নান্দো আলোনসো জানিয়েছেন, বিষয়টি সত্য নয়। ব্যাংক ম্যানেজমেন্ট এ বিষয়ে কিছুই জানে না। আর এমন কোনো পরিকল্পনা এখনও হয়নি।

এদিকে বিভিন্ন ফ্যাক্ট চেক ওয়েবসাইট বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে লিওনেল মেসির যে ছবিটা ভাইরাল হয়েছে, সেটা ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে তৈরি করা হয়েছে। এটার কোনো ভিত্তি নেই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com