বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

বাবর-সালমানের সেঞ্চুরিতে পাকিস্তানের বড় সংগ্রহ

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ১৩৬ বার

শুরুর ধাক্কা কাটিয়ে বাবর আজম ও আঘা সালমানের সেঞ্চুরিতে করাচি টেস্টে প্রথম ইনিংসে ৪৩৮ রানের ভালো সংগ্রহ পেয়েছে পাকিস্তান। আঘা সালমান টেস্ট ক্যারিয়ারের অভিষেক সেঞ্চুরির দেখা পান।

মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন ফের ব্যাটিংয়ে নামে পাকিস্তান। ৫ উইকেট হারিয়ে ৩১৭ রানে দ্বিতীয় দিন শুরু করা পাকিস্তান প্রথম ওভারেই টিম সাউদির শিকার হন বাবর আজম। আগের দিনের ১৬১ রানেই তার ইনিংস থামে।

তবে এদিন পাকিস্তান ইনিংস একাই টেনে নিয়ে যান আঘা সালমান। পেয়ে যান অভিষেক সেঞ্চুরি। সাউদির বলে মাঠ ছাড়া এই ব্যাটার শেষ পর্যন্ত ১৫৫ বলে ১৭টি চারে ১০৩ রান করেন। কিউই বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি উইকেট পান সাউদি। ২টি করে উইকেট তুলে নেন এজাজ প্যাটেল, মিচেল ব্লান্ডেল ও ইশ সোধি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com