মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আমি সন্তান চাই, কিন্তু সন্তানের মা চাই না: সালমান খান

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ১৯৫ বার

ভারতের তুমুল জনপ্রিয় অভিনেতা সালমান খান বলেছেন, ‘আমি সন্তান চাই। কিন্তু সন্তান থাকলে মা-ও তো থাকবে! আমি কোনও মা চাই না। এ দিকে মায়েদের দেখাশোনা করার মানুষ প্রয়োজন হয়। তাই আমি একটা গোটা গ্রামের দায়িত্ব নিয়েছি। সবার জন্যই ভাল হল এতে। আমারও সন্তানের অভাব নেই, মায়েরাও একা নন আর।’

ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে হাসতে হাসতে তিনি এসব কথা বলেন।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে উল্লেখ করা হয়, সালমান যে শিশুদের ভালবাসেন তা বিভিন্ন সময়ে বোঝা গিয়েছে। বোন অর্পিতা খানের দুই ছেলেমেয়ে আহিল এবং আয়াত তার চোখের মণি। তার অভিনীত ছবিতেও শিশুশিল্পীদের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে ফেলেন অনায়াসে। বাচ্চারাও ‘সল্লু আঙ্কল’কে ভালবেসে ফেলে।

চলতি বছর সালমানের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল, যেখানে ‘আল্লা দুহাই হ্যায়’ এবং ‘রেস ৩’-এর গানে বাচ্চাদের সঙ্গে নাচতে দেখা গিয়েছিল হার্টথ্রব এ অভিনেতাকে।

সালমানের মতে শিশুরা পবিত্র। তার জীবনও শিশুদের সাহচর্যে ভরে উঠুক, চান নায়ক। কিন্তু উপায় কী? বিয়ে তো করতেই চান না। এ দিকে বাবা হওয়ার শখ ষোলো আনা!

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে আরও বলা হয়, জীবনে বহু সম্পর্কে থেকেছেন সালমান খান। ১৯৯১ সাল থেকে ১৯৯৯ সাল অবধি প্রেম করেছেন অভিনেত্রী সোমি আলির সঙ্গে। গুঞ্জন রয়েছে, মডেল-তারকা সঙ্গীতা বিজলানি, অভিনেত্রী ঐশ্বরিয়া রাই এবং ক্যাটরিনা কাইফের। এর পর নাম জড়িয়েছিল শেহনাজ় গিলের সঙ্গে। বলিউডে তার অভিষেক হয়েছে সালমানের জন্যই।

বর্তমানে মডেল-তারকা লুলিয়া ভন্তুরের সঙ্গে সালমানের সম্পর্ক নিয়ে গুঞ্জন রয়েছে।

জীবনের ৫৭তম বসন্ত উপভোগ করতে চলেছেন বলিউডের ‘চিরকুমার’ সালমান খান। ২৭ জানুয়ারি তার জন্মদিন। ‘ভাইজান’-এর জীবনে আসবেন কি নতুন নায়িকা? তা নিয়ে ফের জল্পনায় অনুরাগীরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com