মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

চঞ্চল চৌধুরীর বাবা মারা গেছেন

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ১৬১ বার

জনপ্রিয় অভিনেতা, গায়ক চঞ্চল চৌধুরীর বাবা রাধা গোবিন্দ চৌধুরী মারা গেছেন। মঙ্গলবার রাতে একটি হাসপাতালে মারা চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

জানা গেছে, রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেতার বাবা। মঙ্গলবার রাতে অভিনেত্রী ও চঞ্চল চৌধুরীর বন্ধু শাহনাজ খুশি তার ফেসবুক প্রোফাইলে বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার পাবনার সুজানগর উপজেলার কামারহাটস্থ চঞ্চল চৌধুরীর নিজ গ্রামে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

রাধা গোবিন্দ চৌধুরীকে বার্ধক্যজনিত জটিলতায় হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়।

বাবার অসুস্থতার কথা উল্লেখ করে চঞ্চল চৌধুরী ২৫ ডিসেম্বর তার ফেসবুক প্রোফাইলে লেখেন, ‘১৩ দিন ধরে আমার বাবা লাইফ সাপোর্টে আইসিইউতে আছেন। আমরা এখন শুধু দিন গুনছি।’

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com