বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বাল্যবিবাহ, বহুবিবাহ ও জালিয়াতি রোধ সহজ হবে: আইনমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন হুইপ দুলু পে-স্কেলের পরও দুর্নীতি হলে সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে নামবে জনগণ-ভোলায় সারজিস আলম রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্ট ভবন নির্মাণে ভুয়া বিলে ৬.৩২ কোটি টাকা আত্মসাৎ স্থানীয় নির্বাচনে কোনো বেআইনি নির্দেশনা দেবো না: সিইসি চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর যেন ফিরে এসেছে নব্বইয়ের দশক এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশের তারিখ ঘোষণা

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ৩৬০ বার

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় শুক্রবার রাত ২টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায়  দৌলতদিয়া প্রান্তে নদী পারের অপেক্ষায় বেশ কয়েকটি যানবাহন আটকা পড়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। রাত ২টার দিকে নৌপথে মার্কিং বাতি অস্পৃষ্ট হয়ে পরলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়। কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com