বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের মসজিদে ভয়াবহ বন্দুক হামলা লাইভ করার অভিযোগে কিশোরীর বিরুদ্ধে হত্যা মামলা টাইমস স্কয়ারে পুলিশের গুলি: ছুরিকাঘাতে একজন নিহত, গুলিতে নারীও নিহত ‘ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের’ প্রশ্নে ক্ষুব্ধ ট্রাম্প যা বললেন সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু রানা প্লাজা ধস: আবারও যুক্তিতর্কের প্রয়োজনে পেছাল রায়ের তারিখ একাদশে ভর্তির আবেদন শুরু কাল, ক্লাস ২৩ সেপ্টেম্বর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী কোন দেশের পর্যটক সবচেয়ে ভদ্র? টিপসে ও খরচে কারা এগিয়ে জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখাই বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী

মেক্সিকোর কারাগারে বন্দুকধারীদের হামলায় নিহত ১৪

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ১৭০ বার

মেক্সিকোর উত্তরাঞ্চলের সিউদাদ জুয়ারেজ শহরে একটি কারাগারে বন্দুকধারীদের হামলায় ১৪ জন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন। নিহতদের মধ্যে চারজন বন্দি এবং ১০ জন কারারক্ষী রয়েছেন। খবর রয়টার্সের।

এ সময় কারাগার থেকে পালিয়েছেন ২৪ বন্দি। স্থানীয় সময় রোববার সকাল ৭টার দিকে কারাগারটিতে হামলার ঘটনা ঘটে।

কারাগারে হামলার খবর নিশ্চিত করেছে মেক্সিকোর চিহুয়াহুয়া রাজ্যের প্রসিকিউটরের কার্যালয়। তাদের এক বিবৃতিতে বলা হয়, কয়েকটি গাড়িতে করে বেশ কয়েকজন বন্দুকধারী হামলায় অংশ নেন।

হামলার একপর্যায়ে বন্দিরাও নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ওই কারাগারে বিভিন্ন অপরাধী দল ও মাদক চক্রের সদস্যরা রয়েছেন।

কী কারণে এ হামলা চালানো হয়েছে তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

কারাগারে হামলার আগে কয়েকজন বন্দুকধারীর কাছেই সিউদাদ জুয়ারেজ শহরের পুলিশের ওপর হামলা চালায়। পরে ওই বন্দুকধারীদের গাড়িগুলোকে ধাওয়া করে পুলিশ।

হামলাকারীদের মধ্যে চারজনকে গ্রেফতার করা হয়। আটক করা হয় তাদের একটি গাড়ি। পরে বন্দুকধারীদের অপর একটি দল কারাগারের বাইরে নিরাপত্তারক্ষীদের ওপর হামলা চালান।

সিউদাদ জুয়ারেজ শহরে নিরাপত্তারক্ষী বাহিনীর সঙ্গে বছরের পর বছর ধরে সিনালোয়া ও জুয়ারেজ মাদকচক্রের সংঘাত চলে আসছে। বিগত এক দশকে এই সংঘাতে নিহত হয়েছেন হাজার হাজার মানুষ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com