রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

রমজানে পুরো মাসের পণ্য একসাথে না কেনার অনুরোধ বাণিজ্যমন্ত্রীর

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ১৮৬ বার

আসন্ন রমজানে পুরো মাসের পণ্য একসাথে না কেনার জন্য ভোক্তাদের প্রতি অনুরোধ জানিয়েছেন টিপু মুনশি।

বুধবার দুপুরে সচিবালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্ক ফোর্সের পঞ্চম সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, আজ সাতটি ইস্যু নিয়ে কথা হয়েছে। চিনির মজুত পরিস্থিতি ভালো। তবুও দাম একটু বেশি। রমজানে দাম নিয়ে কোনো সমস্যা হবে না।

তিনি বলেন, রোজা শুরু হওয়ার প্রথম সাত দিন পণ্য কেনায় যে উপচেপড়া ভিড় থাকে, তার দরকার নেই। সবাই ভাবে এক মাসের পণ্য কিনবেন, তারও দরকার নেই। এ মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে।

বাজার ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, অনেক সময় ছোট সঙ্কটকে আমরা বড়ে করে দেখি। বাজারে ভোক্তা অধিকার সক্রিয় রয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com