বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

হাসপাতালে সোনিয়া গান্ধী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪০১ বার

ভারতের অন্যতম রাজনৈতিক দল কংগ্রেসের নেত্রী সোনিয়া গান্ধীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যার পর দিল্লির একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ৭৩ বছর বয়সী সোনিয়াকে জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার সঙ্গে হাসপাতালে তার ছেলে রাহুল গান্ধী ও মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী আছেন।

ভারতীয় আরেক গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, সোনিয়াকে দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার শারীরিক অবস্থা সম্পর্কে হাসপাতাল থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বার্তা দেওয়া হয়নি।

কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সোনিয়া। অসুস্থতার কারণে শনিবার বাজেট অধিবেশনেও যোগ দেননি তিনি। এর আগে ২০১১ সালে অসুস্থতার কারণে যুক্তরাষ্ট্রে অস্ত্রোপচার করতে হয় সোনিয়াকে। তবে কী কারণে অস্ত্রোপচার করা হয়, তা প্রকাশ করা হয়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com