শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ আসামে ভারতীয় বিমানবাহিনীর এএন-৩২ উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৫ বাঙালি পরিচয়ে সীমান্তের ওপারের কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই: তথ্যমন্ত্রী বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা ‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল

টেস্ট সিরিজ : আজ রাওয়ালপিন্ডি যাচ্ছে টাইগাররা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৫৮ বার

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে অংশ নিতে মঙ্গলবার রাওয়ালপিন্ডির উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ম্যাচটি শুরু হবে।

পাকিস্তানের বিপক্ষে তিন ধাপে সিরিজ খেলছে বাংলাদেশ। এর আগে প্রথম ধাপে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে হারে বাংলাদেশ। শেষ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

এই টেস্টের আগে বাংলাদেশ ও পাকিস্তান টেস্টে ১০ বার মুখোমুখি হয়। ৯টিতেই হারে বাংলাদেশ। একটি ম্যাচ ড্র হয়। পাকিস্তানে অনুষ্ঠিত চার টেস্টের সবগুলোতেই হারে বাংলাদেশ।

টি-টোয়েন্টি সিরিজের মতো টেস্টেও অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে পাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দল।

প্রথম টেস্ট শেষে বাংলাদেশ করাচিতে একটি ওয়ানডে এবং আরেকটি টেস্টে অংশ নিতে এপ্রিলে ফের পাকিস্তান সফর করবে।

প্রথম টেস্টের বাংলাদেশ স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মাদ মিঠুন, লিটন দাস, তাইজুল ইসলাম, নাইম হাসান, এবাদত হোসেন, আবু জায়েদ রাহি, আল-আমিন হোসেন এবং রুবেল হোসেন।
সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com