রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

এসএসসি পরীক্ষার্থী বহনকারী বাস খাদে, আহত ১৪

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৩২ বার

ঢাকার ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী বহনকারী একটি বাস খাদে পড়ে অন্তত চৌদ্দ শিক্ষার্থী আহত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে ধামরাইয়ের বাটুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে সাভারের আশুলিয়ার বাইপাইল থেকে এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে একটি বাস ধামরাইয়ের কুশুরা এলাকায় দুটি স্কুল কেন্দ্রে যাচ্ছিল। পরে বাসটি ধামরাইয়ের বাটুলিয়া এলাকায় পৌঁছালে চাকা ফেটে গেলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় বাসে থাকা চৌদ্দ এসএসসি পরীক্ষার্থী আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ধামরাইয়ের কালামপুর এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।

এ ব্যাপারে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ‘আশুলিয়া থেকে এসএসসি পরিক্ষার্থী বহনকারী একটি বাস কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় বাটুলিয়া এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। আহতদের উদ্ধার করে পদ্মা জেনারেল হাসপাতাল ও হারুন জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে দুই ছাত্রের হাত ভেঙে গেছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com