রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

থানার ছাদে গিয়ে নিজের বুকে গুলি চালালেন পুলিশ সদস্য

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৩৪ বার

সিলেটের বিশ্বনাথে নিজের রাইফেল দিয়ে নিজের বুকেই গুলি করেছেন তপু দেবনাথ নামে এক পুলিশ সদস্য। গতকাল সোমবার সন্ধ্যায় ডিউটি চলাকালীন সময়ে থানার ছাদে গিয়ে গুলি করেন তিনি।

আহত অবস্থায় ওই পুলিশ সদস্যকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তপু দেবনাথের বাড়ি মৌলভীবাজারের জুড়ি উপজেলার কাশিনগর গ্রামে।

প্রেমে ব্যর্থ হয়ে তপু এমনটি করেছেন বলে জানিয়েছে তার এক নিকটাত্মীয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিম মূসা জানান, আত্মহত্যা করতে চেয়েছিলেন তপু। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে তিনি কী কারণে নিজের বুকে গুলি চালিয়েছেন তা তদন্ত করে জানা যাবে।

এ ব্যাপারে সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন জানান, তপু আত্মহত্যার চেষ্টা করছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com