মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

‘পুষ্পা ২’ থেকে বাদ পড়েছেন রাশমিকা? মুখ খুললেন নায়িকা

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ১৬২ বার

‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমাটি রিলিজ করেছে এক বছরেরও বেশি সময় হয়ে গিয়েছে। তবে এখনও দর্শকদের মধ্যে ‘পুষ্পার ক্রেজ’ দেখার মতো। ‘পুষ্পা’ দেখার পর থেকেই দর্শকরা সিনেমার সিক্যুয়েলের জন্য অপেক্ষা করছেন। এই বছরই রিলিজ করবে সুকুমার পরচালিত এই বহুপ্রতীক্ষিত সিনেমা।

এই ‘পুষ্পা’ সিনেমার মাধ্যমে যেমন রাতারাতি আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়েছিলেন আল্লু অর্জুন। তেমনই ব্যাপক পরিচিতি পেয়েছিলেন দক্ষিণী সুন্দরী রশ্মিকা মান্দানাও । এখনও বহু দর্শকের কাছে তার পরিচিতি ‘শ্রীভল্লি’ হিসেবেই। কিন্তু এখন শোনা যাচ্ছে, ‘পুষ্পা ২’তে দেখা যাবে না তাকে। যা শোনার পর স্বাভাবিকভাবেই প্রচণ্ড মন খারাপ দর্শকদের। সম্প্রতি এই নিয়ে মুখ খুললেন রশ্মিকা নিজেই।

তিনি বললেন, দেখছিলাম, সবাই ভেবেই নিয়েছেন ‘পুষ্পা ২’-এ আমি নেই। কিন্তু আমি তো শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছি। খুব তাড়াতাড়ি কাজ শুরু করব। হয়তো পরের মাসেই। অনেক বড় করে আর ভালো করে এই কাজটা হবে। ছবিটা নিয়ে আমি খুবই উত্তেজনা অনুভব করছি। আর এ দিকে উটকো লোকেরা রটাচ্ছে আমি নেই!

‘পুষ্পা ২’-র শুটিং কবে শেষ হবে, কবে সিনেমাটি প্রেক্ষাগৃহে আসবে খবর না পেলেই বিভিন্ন জায়গায় ইতোমধ্যে বিক্ষোভ দেখা গেছে। তার মধ্যে খবর রটেছিল, অল্লু অর্জুনের বিপরীতে রাশমিকা নন, অন্য কেউ থাকছেন। সেটি যে নিছকই গুজব, নিশ্চিত করলেন নায়িকা নিজেই।

উল্লেখ্য,এই সিনেমাতেও পুষ্পা রাজের ভূমিকায় অর্জুন। পুলিশের নাকের ডগা দিয়ে জঙ্গলের রক্তচন্দন কাঠ পাচার করে চলেছিল যে ডন, এ বারও সেই চরিত্রেই অভিনেতা। তার প্রেমিকা শ্রীভল্লির চরিত্রে আবারও দেখা যাবে রাশমিকাকে। আর পুলিশ অফিসার? ফাহাদ ফাসিল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com