বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

রোনালদোর থেকে ৭ শ’ কোটি টাকার বেশিতে এবার মেসিও সৌদিতে!

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ১৩১ বার

ক্রিশ্চিয়ানো রোনালদোর পর এবার লিওনেল মেসির পরবর্তী গন্তব্যও কি সৌদি আরব? ইংল্যান্ড এবং স্পেনের একাধিক সংবাদমাধ্যমের খবরে অন্তত এমনটিই ধারণা করা হচ্ছে। রোনালদোর ক্লাব আল নাসেরের মূল প্রতিপক্ষ আল হিলাল, তারা নাকি মেসিকে নেয়ার জন্য আগ্রহ দেখিয়েছে। এমনকি রোনালদোর থেকে অনেক বেশি অর্থ দিয়ে মেসিকে দলে নিতে চায় ক্লাবটি। জানা গেছে- দরাদরি করতে ইতোমধ্যেই রিয়াদে পৌঁছেছেন মেসির বাবা জর্জ।

মেসি এখন খেলেন পিএসজিতে। বিশ্বকাপের পর ক্লাবের হয়ে প্রত্যাবর্তনের ম্যাচেই গোল পেয়েছেন খুদে জাদুকর। তবে প্যারিসের ক্লাবের সাথে তার চুক্তি আর মাত্র ছয় মাস পরেই শেষ হয়ে যাচ্ছে। পিএসজি যদিও বার বার বলেছে মেসি তাদের সাথে চুক্তি বাড়াবেন। কিন্তু বিকল্প রাস্তাও খুঁজতে আগ্রহী মেসি। সে কারণেই আলাপ-আলোচনার জন্য বাবাকে তিনি সৌদি আরবে পাঠিয়েছেন। সৌদির এক সংবাদপত্রও সেই খবরের সত্যতা স্বীকার করেছে।

স্পেনের এক সংবাদমাধ্যমের খবর, মেসিকে বছরে ২৪৩৮ কোটি টাকা দেবে আল হিলাল। ওদিকে, আল নাসের থেকে রোনালদো বছরে পাবেন ১৭৪১ কোটি টাকা। অর্থাৎ প্রায় ৭০০ কোটি টাকা বেশি পাবেন মেসি। মেসি নিজেও এই প্রস্তাবে আগ্রহী বলে জানিয়েছে তারা।
জল্পনা আরো বাড়িয়েছেন কাতারের আমিরের এক আত্মীয় নাসের আল-আতিয়া। তিনি এক সংবাদমাধ্যমে বলেছেন, প্যারিস থেকে মেসির পরবর্তী গন্তব্য হতে চলেছে সৌদি আরব।

উল্লেখ্য, নির্বাসনের কারণে পরবর্তী ট্রান্সফার উইন্ডোর আগে কোনো ফুটবলার সই করাতে পারবে না আল হিলাল। তবে মেসির সাথে চুক্তির সব বিষয় এখনই সেরে রাখতে চাইছে তারা।

যদি মেসি সৌদিতে যান, তাহলে আরো একবার মেসি-রোনালদো দ্বৈরথ দেখতে পাবে বিশ্ব। তাও আবার এশিয়ার মাটিতে! বিগত বেশ কয়েক বছর দুই তারকা স্পেনের রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনায় খেলার সময় প্রায়শই একে অপরের মুখোমুখি হতেন। তখন সেই লড়াই দেখতে মুখিয়ে থাকত বিশ্ব। পরে রোনালদো স্পেন ছাড়ার পর চ্যাম্পিয়ন্স লিগেও মুখোমুখি হয়েছেন তারা। রোনালদো সৌদিতে যাওয়ায় মনে করা হয়েছিল সেই লড়াই শেষ হলো বুঝি। কিন্তু না…এবার মেসিই সৌদিতে যেতে আগ্রহী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com