শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

পুলিশ পেটানোর অভিযোগে নবনির্বাচিত কাউন্সিলর গ্রেফতার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৬৪ বার

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৩নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত কাউন্সিলরের নাম সাখাওয়াত হোসেন শওকত। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৩ নং ওয়ার্ড থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন তিনি।

পুলিশের বিশেষ শাখা- এসবির এক ইন্সপেক্টরকে মারধরের অভিযোগে সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর রামপুরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। মারধরের শিকার ভুক্তভোগী ওই পুলিশ ইন্সপেক্টর বাদী হয়ে রাজধানীর খিলগাঁও থানায় মামলা দায়ের করার পরই তাকে গ্রেফতার করা হয়।

পুলিশের খিলগাঁও জোনের সহকারী কমিশনার জুলফিকার আলী নবনির্বাচিত কাউন্সিলর সাখাওয়াত হোসেন শওকতকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযুক্ত শওকতকে গ্রেফতারের পর ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে নেয়া হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com