শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

পুলিশের জন্য ৫৬ লাখ টাকায় ভারত থেকে ঘোড়া আমদানি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪২৫ বার

বাংলাদেশ পুলিশের কাজে ব্যবহারেরর জন্য ভারত থেকে ছয়টি ঘোড়া আমদানি করা হয়েছে। ভারতের পেট্রাপোল বন্দর থেকে ভারতীয় একটি হর্স অ্যাম্বুলেন্স ট্রাকে করে ঘোড়াগুলো মঙ্গলবার রাতে বেনাপোল স্থলবন্দরে আনা হয়।

জানা যায়, বাংলাদেশ পুলিশের প্রশিক্ষণ কাজে ব্যববহার করা ঘোড়াদের প্রজনন বৃদ্ধির জন্য প্রায় ৫৫ লাখ ৬২ হাজার টাকায় (৬৫ হাজার ৪০০ মার্কিন ডলার) ঘোড়াগুলো আমদানি করা হয়েছে।

ঘোড়াগুলো আজ (বুধবার) ঢাকা রাজারবাগ পুলিশ লাইনে পৌঁছাবে বলে জানা গেছে।

বাংলাদেশ পুলিশের জন্য ঢাকার মহাসিন ব্রাদার্স নামের একটি প্রতিষ্ঠান পশ্চিমবঙ্গের বারাসাত এলাকার বিধাতা সাপ্লাইয়ারস নামের একটি রপ্তানিকারক প্রতিষ্ঠান থেকে ঘোড়াগুলো আমদানি করেছে।

ঘোড়াগুলো বেনাপোল কাস্টমস হাউজ থেকে ছাড় নেয়ার জন্য সিএন্ডএফ এজেন্ট বিল অব এন্ট্রি দাখিল করেছে।

ঠিকাদার প্রতিষ্ঠান মহাসিন ব্রাদার্সের ব্যবস্থাপক এনামুল হক জানান, ঘোড়ার প্রজনন বৃদ্ধির জন্য এগুলো বাংলাদেশ পুলিশের নামে কেনা হয়েছে।

বেনাপোল কাস্টমস সূত্র জানায়, ঘোড়াগুলো ভারতের দিল্লির গুরগাও হরিয়ানা থেকে আনা হয়েছে। ইউএনবি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com