মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

হাসপাতালে ভর্তি হলেন মির্জা ফখরুল

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ১২৯ বার

স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার সকাল সাড়ে ১০টায় তিনি ভর্তি হন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চিকিৎসকের পরামর্শে স্বাস্থ্য পরিক্ষার জন্য ভর্তি হয়েছেন মহাসচিব।

এর আগে গত ৯ ডিসেম্বর পল্টন থানার মামলায় মির্জা ফখরুলকে গ্রেফতার করা হয়। গত ৩ জানুয়ারি তাকে ছয় মাসের জামিন দেন হাইকোর্ট। এরপর গত ৯ জানুয়ারি বিকেলে কারামুক্ত হন বিএনপির মহাসচিব।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com