শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

মাইক্রোবাসের চাকায় পিষ্ট হয়ে ২ স্কুলছাত্র নিহত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৮৬ বার

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় স্কুলে যাওয়ার পথে মাইক্রোবাসের চাকায় পিষ্ট হয়ে পঞ্চম শ্রেণির দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার সকাল পৌনে ১০টার দিকে গোদাগাড়ী-আমনুরা সড়কের সাধুরমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীরা হলেন- উপজেলার আতাহার-রাতাহারি এলাকার হামিদুর রহমানের ছেলে আব্দুল আলিম সোহাগ (১২) ও আলমঙ্গীর হোসেনের ছেলে সুমন (১১)। আর দুর্ঘটনায় আহত জাহিদ হাসান (১১) নিহত দুই ছাত্রের সহপাঠী। তারা প্রত্যেকে রাতাহারি ব্রাক স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

গোদাগাড়ী থানার ওসি খাইরুল ইসলাম বলেন, একটি বাইসাইকেলে তারা তিনজন অপর সহপাঠীকে স্কুলে যাওয়ার জন্য ডাকতে যায়। পথে সাধুর মোড় এলাকায় মাইক্রোবাসের সাথে ধাক্কা লাগে। এতে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজন মারা যায় এবং আহত অপরজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে মাইক্রোবাসটিকে আটক করা সম্ভব হয়নি বলে জানান পুলিশের এ কর্মকর্তা। সূত্র : ইউএনবি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com