বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

শ্রীলংকাকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের টানা দুই জয়

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ১২৯ বার

দাপুটে ক্রিকেটে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এবার শ্রীলংকাকে ১০ রানে হারিয়ে সুপার সিক্সের কাছাকাছি পৌঁছে গেছে দিশা বিশ্বাসের নেতৃত্বে দলটি।

চলমান আসরে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে উড়ন্ত সূচনা করেছিল বাংলাদেশ। সে ম্যাচে অজিদের ৭ উইকেটে উড়িয়ে দিয়েছিল টাইগ্রেসরা।

আজ সোমবার দক্ষিণ আফ্রিকার বেনোনিতে গ্রুপ ‘এ’র ম্যাচে খেলতে নামে দুদল। যেখানে প্রথমে ব্যাট করা বাংলাদেশ নির্ধারিত ২০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৬৫ রান করে। জবাবে ৪ উইকেট হারিয়ে ১৫৫ রানে থামে শ্রীলংকা।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় বাংলাদেশ। ১১.১ ওভারে উদ্বোধনী জুটিতে ৭৫ রান তোলেন দুই ওপেনার আফিয়া প্রত্যাশা ও মিষ্টি শাহা। মিষ্টি ২৪ বলে ব্যক্তিগত ১৪ রানে রান আউটের শিকার হন।

দলীয় ৪ রানের ব্যবধানে আফিয়া ফিরে গেলেও অসাধারণ এক হাফসেঞ্চুরি তুলে নেন। রেশমি নেত্রাঞ্জলির বলে বোল্ড হওয়ার আগে ৪৩ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৫৩ রান করেন।

ইনিংসের বাকি সময় আর কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। দিলারা আকতার ২৭ বলে ৩টি চার ও একটি ছক্কায় ৩৬ রানে অপরাজিত থাকেন। অন্যপ্রান্তে অপরাজিত থাকা স্বর্ণা আকতার ছিলেন আরও বিধ্বংসী। তিনি ২৮ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ঠিক ৫০ রান করেন।

ব্যাটিংয়ের পর বোলিংয়েও শুরুটা ভালো করে বাংলাদেশ। লংকানদের দলীয় ২৪ রানে দুটি উইকেট তুলে নেয় তারা। প্রথম ওভারে শূন্য রানে নেথামি সেনারত্নাকে রাবেয়া খানের ক্যাচে ফেরান মারুফা আকতার। আর চতুর্থ ওভারে ব্যক্তিগত ৩ রানে থাকা সুমুদু নিসানসালাকে বোল্ট করেন দিশা বিশ্বাস।

তবে এরপর তৃতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় শ্রীলংকা। ৯৪ রানের পার্টনারশিপ গড়েন অধিনায়ক বিশামি গুনারত্নে ও দিওয়ামি বিহাঙ্গা। অবশেষে এই জুটি ভাঙেন মারুফা। বিহাঙ্গাকে ৫৫ রানে এলবি করেন তিনি। ৪৪ বলে ৭টি চার ও ২টি ছক্কায় নিজের ইনিংস সাজান এই লংকান।

মানুদি নানায়াক্কারাকে ৪ রানে রান আউট করেন স্বর্ণা ও দিশা। তবে শেষ পর্যন্ত লড়ে যান দলনেতা গুনারত্নে। ৫৪ বলে তিনি ৮টি চার ও একটি ছক্কায় ৬০ রানে অপরাজিত থাকেন। আর ইনিংসের শেষ ৩ বল খেলা দুসাঙ্গা দিশানায়েক তিনটি চারে ১২ রানে অপরাজিত ইনিংস খেলেন।

বাংলাদেশ বোলার মারুফা ২টি ও দিশা একটি উইকেট পান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com